
জাহাঙ্গীর বাবু
বছর ঘুরে দিন আসে একই দিনাংকে
রানা প্লাজার স্মরণ হয়ে যাক,
মনের অজান্তে।
চেতনা জেগে উঠুক রানাপ্লাজার,
জেগে উঠুক চেতনা মানবতার।
বিবেকের কথা নাই বা বললাম,
ওটা থাক কোটিপতি,পয়সা ওয়ালার।
উদ্ভট বাবর আলীর চেতনার বিকার
ভূলে যাওয়া স্মৃতির দিবস এলেই
স্মৃতির বলৎকার!
রানাপ্লাজার ট্রাজেডির বিচার
হয়েছে কি হয়নি,
কে হারিয়েছে,কে পুরিয়েছে অর্থের ডোল,
জেনে লাভ কি?
বিবেকের কাছে পরাজিত বিবেক
স্বার্থের কাছে পরাজিত স্বার্থ!
দ্রারিদ্রতাই ব্যার্থ করেছে,
ক্ষুদার রাজ্যে, দরিদ্র বলেই ব্যার্থ।
শাসনের কাছে শোষিতের পরাজয়
শাসকের জিঞ্জিরেই শোষণ,
নাট্য মঞ্চে আমি নটরাজ,পরিচালক ভিন্ন!
অবিচারের প্রতিবাদে জাতির কপালে
সেই লাথি,পায়ের নুপুর, আজো ভাসে চোখে,
চোখে ভাসে ভালোবাসার সলিল সামাধির
সেই হাতে হাত।
দুর্জ্জন হাসে অট্টহাসিতে,আজো বাতাসে
রানা প্লাজার স্বজনের আর্তনাদ।
সিঙ্গাপুর
২৪-৪-২০১৮ ইং
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





