
জাহাঙ্গীর বাবু
স্বপ্নে স্পেসে উড়ে বেড়ালাম সে রাতে।
স্বপ্নটা কেড়ে নিও না প্রভু!
স্বপ্নেই উড়তে দাও,বড় কষ্টে আছি গো।
খুব যে শান্তি ময় স্বপ্নটা তা নয়;
নি:শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো।
অক্সিজেন যে সব পৃথিবীর বুকে।
আমার প্রিয় জন সবাই এখানে,
মন পুড়ছিল,চোখে জল ছিল,চাপা কষ্ট ছিল!
শুকনো মরুতে উড়ছিলাম।পৃথিবীটা দেখছিলাম।
ছুটে আসতে চাইছিলাম পারিনি।
নি:শ্বাসে কষ্ট, ভাঙ্গা বুকে যেন রক্ত ঝরছিল।
আবার পৃথিবীতে আসতে মন চাইছিলো না
মনে পড়ছিলো, মিথ্যা আর জ্যাম,
মনের কুটিলতা,সাথে হিংসা তিরস্কার।
খিস্তি খেউর!অসভ্যতার নগ্ন উল্লাস এখানে।
এখানে কারো ভালো কেউ দেখতে পারেনা।
সত্য,মিথ্যারাও এখানে কষ্টে থাকে!
এখানে স্বাধীনতা হীন সত্য-মিথ্যা।
এখানে ভন্ড প্রতারক, ভেকধারীদের সাথে
উঠতে হয়,বসতে হয়,চলতে হয়!
এর নাম জীবন!
অবিশ্বাসের সাথে সহবাস,নিত্যবাসবাস!
জানি সে আমার ক্ষতি করছে,দেশের,
সমাজের,
জাতির দুশমন,তার ক্ষমতার কাছে
পরাজয় মেনে,লেজ নেড়ে এখানে বাঁচতে হয়।
ধর্ম নিয়ে হানাহানি খুনা খুনি হয়।
ধর্মে ভাগাভাগি হয়!মানুষত্ব্য বিলীন!
এখানে মানুষ নামের কিছু প্রাণী চরম চাটুকারীতায়,
উম্মাদনায়,চেতনায়,ক্ষমতার প্রদর্শনে
দুর্বিষহ করে তুলেছে জীবন!
ফেসবুক জীবন,টুইটার,ইউটিউব,ইনস্ট্রাগ্রাম
,বিগোলাইভ,ইমো,অশ্লীল,ভয়ংকর নষ্ট জীবন!
জন জীবন,অনলাইন জীবন,জিম্মি জীবন!
আকাশ,পানি,মাটি,প্রকৃতি,ধরণী মাতার কাছে
কোন দায়বদ্ধাতা নেই!
এখানে শোষক বাড়ে,শোষণ বাড়ে,
শাসক মানেই স্বৈরাচার!
সমাজ,সংসারে ভালোবাসা নেই!
এমনতো হবার কথা ছিলোনা।
আমার আদরের সন্তান, প্রিয়তমা বধু,ভ্রাতা,
ভগ্নী,পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু,সবাইতো এখানে।
তবু কেন ছুটে যেতে চায় মন পৃথিবীর ওপারে।
এইতো সে দিন বিদায় নিলেন একজন
রাস্তা পার হতেই ট্রাকের নীচে!
আমিও আজ প্রায় চলেই গিয়েছিলাম!
কিশোরী মেয়েটা সর্বস্ব হারিয়ে বাঁচতে পারেনা,
না,বাঁচতে দেয়না।
সব মৃত্যুই প্রভুর হুকুমে,তবু,
স্বাভাবিক,অস্বাভাবিকতা চোখে লাগে,মনে লাগে।
অকাল মৃত্যু বলে কিছু নেই,সব মৃত্যুই স্বাভাবিক।
জন্মিলে মরিতে হবেই।চিরন্তন সত্য;
অকালেইতো মৃত্যু হয়! হচ্ছে!
মৃত্যুর উপত্যকায় করছি বাস! কসাইয়ের হাতে তলোয়ার,
ঘাতকের হাতে পিস্তল,যানবাহন যেন মৃত্যু যান,
পানি,পথ,ঘাট,আকাশ সাজানো মৃত্যু ফাঁদ!
ক্ষমতার লোভী পশুর স্লোগান দিতে গিয়ে যাচ্ছে জীবন!
স্বপ্নটা কেড়ে নিও না প্রভু!
তুমি পাঠিয়েছ,তুমিই নিয়ে যাবে জানি
মায়ার জালে আটকে গেছি।!
ইচ্ছে করলেই করতে পারিনা কিছুই
সাধ আছে সাধ্য নেই,
স্বপ্ন আছে বাস্তবায়নের পথ নেই।
স্বপ্নেই উড়তে দাও প্রভু,বড় কষ্টে আছি গো।
সিঙ্গাপুর
১১-৫-২০১৮ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


