
জাহাঙ্গীর বাবু
মাশরাফি, সাকিব যেই হোক,স্বতন্ত্র নির্বাচন করুক। ওরা কোন দলের নয়।ওরা সবার।ওরা বাংলাদেশের জনগনের। অবশ্যই খেলার জন্য জনপ্রিয় তারা।অন্য কারনে নয়।তারা আমাদের এম্বাসেডর।অবশ্য ম্যাশতো সব দিক থেকেই সবার প্রিয়।
সামাজিক উন্নয়ন দলের লেজুড় বৃত্তি তাদের কাজের জন্য বাধা হবে।তারা হতাশ হবে।স্বতন্ত্র নির্বাচন করে জয় লাভ করলে ব্যাক্তি ইমেজ কাজে লাগবে।কোন দলের তাবেদারী করে আর নির্বাচিত হলোনা। যে দল সরকারে থাকুক তাদের কাছে মুল্যায়ণ ও পাবে।
এখন উস্কানী,ইনফ্লুয়েন্স,আসন নির্দিষ্ট করণের জন্য তাদের নির্বাচনে আনা হলে, তাদের অবস্থা তথা কথিত রাজনীতি বিদদের মতো হবে।মাঠে ভালো খেলে বলে রাজনীতির নোংরা মাঠে ভালো করবে তার গ্যারান্টি নেই।এখনো তারা অবসর নেননি।তাই তারা সব দলের।যে দিন কোন এক দলের হবে, এর পর ও মাঠে নামবে,সে দিন সবার প্রিয় দেশ প্রেমিক নড়াইল এক্সপ্রেস আমাদের প্রিয় জানবাজ মাশরাফি হারিয়ে যাবে অন্তত ষাট ভাগ লোকের হৃদয় থেকে।সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফির কষ্টে কত কোটির চোখে জল এসেছিলো ভুলে কি গেছি সেই অশ্রুর কথা।সাকিব বিশ্ব সেরা অলরাউন্ডার, তার জন্যে আমাদের গর্বের অন্ত নেই।কিছুটা ছন্দ পতন ব্যাবহার হলেও বাংলাদেশ ক্রিকেটের অনন্য লিজেন্ড। সে কোন দলের সমর্থন পাবে পাচ্ছে তা বুঝতে কারো বাকী নেই।তবু যদি খেলোয়াড়ি জীবন চলমান অবস্থায় নির্বাচনে করে স্বতন্ত্র নির্বাচন করাই ভালো।তেমনি যে কোন সেলিব্রেটি।সবার জন্যই আমার অভিমত ব্যাক্ত করলাম।
তাদের মতো সেলিব্রেটি বিত্তবান,ক্লীন ইমেজের মানুষের জনসেবায়,দেশ সেবায় কোন দলের নির্বাচন প্রয়োজন নেই। তারপরও সবার অধিকার আছে নির্বাচন করার,নির্বাচিত হওয়ার।নির্ভেজাল, রাজনীতিকের অভাবে,নষ্ট বিবেকের লেজুড় বৃত্তি,দলীয় তোষামোদ কারী, ব্যাক্তি বন্দনা প্রিয়, স্বার্থবাজ রাজনীতিকের কারণে রাজনীতি আজ কুলষিত!
জনগনের ভোটে আর বিনাভোটে নির্বাচিত হয়ে নিজেদের মনে করে এ জগতের মুকুটধারী সম্রাট।লাইসেন্স ধারী গ্যাংস্টার,অপরাজিত নেতা।দলীয় প্রধানদের আদর্শের বুলি আউড়িয়ে স্বার্থসিদ্দির কলকি টানে, খুনের নেশায় মত্ত হয়,ব্যাংক লুটে নেয়।দেশটাকে মনে করে তার বাগান বাড়ি।আয়েসীর চরম সীমায় পৌছতে হেন কাজ নেই তারা করেনা,জনগন তাদের কাছে তুচ্ছ।
এমতবস্থায় পরিচ্ছিন্ন,পরিস্কার ইমেজের মানুষ রাজনীতিতে আসা জাতির জন্য আপাত দৃষ্টিতে সোনায় সোহাগা।যতদিন না তারা দুর্ণীতিতে নিমজ্জিত হয়,যতদিন না তারা প্রভাবিত, প্ররোচিত হয়ে নষ্টের খাতায় নাম লেখায়।অনেক ভালো মানুষ ইছা থাকা সত্বেও ভালো কাজ করতে পারেনা।তার চারপাশের নষ্ট সিস্টেমের জালে আটকে যায়।
মাশরাফি আর সাকিব আল হাসান আমাদের লিজেন্ড,সেলিব্রেটি,আমাদের বিশ্বাস রাজনীতি এসে অন্তত তারা পরিস্কার থাকবেন।স্বতন্ত্র,নির্দলীয় নির্বাচন করে সবার মনের মানুষ হয়ে থাকুন,মাশরাফি,সাকিবরা।
সিঙ্গাপুর থেকে
৩০-৫-২০১৮ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
