
জাহাঙ্গীর বাবু
বড় বোয়াল জাল ছিঁড়ে পালায়,চুনাপুঁটি ধরা খায়!
নিরাপরাধ ফাঁসে,লাশের মিছিল;
পঁচা রক্তের দুর্গন্ধ আকাশে বাতাসে।
সব বাবা,মা সন্তানের কাছে নিরপরাধ,
সব সন্তান প্রিয়;যদি সন্তান না হয় কুলাঙ্গার!
মত্যুর পুর্বে মিথ্যা বলে গেলো।
আসছি! আম্মু আমি আসছি;
ঠুস,ঠুস,ঠুস,সব শেষ,মিথ্যার আশ্বাস!
অপরাধী ইয়া নিরাপরাধ! আল্লাহ সত্য,সন্দেহ,পাপ!
মুহুর্তেই বিধবা'র আর্তনাদ,
পিতার জন্য সন্তানের আকুল ফরিয়াদ।
আসেনি ফিরে! মিথ্যাবাদী পিতা!
কন্ডেম সেল খালি নেই,
জঞ্জাল করতে হবে পরিস্কার!
নো এফ আই আর, নো কোর্ট,
নো জেল,নো হিউম্যান রাইটস ,অনলি ক্রস ফায়ার!
মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ঘর,সমাজ,
দেশ চাই,বিশ্ব চাই,
লাশের পাহাড়ের চুড়ায় জিরো টলারেন্স!
যদি বেঁচে যাই,যদি বেঁচে থাকি,
দেখবোতো মাদক,মুক্ত,দুর্নীতি মুক্ত বাংলাদেশ!
কাঁদিস না মা তোরা,
তোর বাবা কি অপরাধী ছিলো নাকি ছিলোনা, জানিনা!
তবে তোদের বাবা অপরাধী হলেও
আইন,বিচার পাওয়ার কথা ছিলোরে।
পায়নি,এটাই সত্য,এটাই দু'হাজার আঠারোর ইতিহাস।
স্বাধীনতা উত্তর এই দেশে ক্ষমতার পাটাতনে
নষ্ট ইতিহাস ভুরি ভুরি!
প্রতিশোধের আগুনে অপরাধী না হয়ে যাস!
পাপ কিন্তু বাবাকে ছাড়েনা!মনে রাখিস!
যদি তোদের বাবা নিরপরাধ হয় মরবে ওরাও
কুকুরের মতো পথে,ঘাটে,নালা,ডোবায়।
নতুন করে বাঁচার শপথ নে।
এদেশটা এমনি!ক্ষমতার পালা বদলে
বন্ধুকের নলের দিক পরিবর্তন হয়।
খোলস বদলায়,সাইনবোর্ড বদলায়,শিরোনাম বদলায়
আড়ালের চরিত্র গুলি অবয়ব বলায়,কর্ম থাকে একই!
হয়তো কাল অন্য কোন নিরপরাধী মায়ের
বুক খালি হবে,অন্য কোন নারী হারাবে স্বামী,
অন্য কোন সন্তান হারাবে পিতা।
তবু তোদের এক চিমটি ভাগ্য ভালো,
তোদের বাবার মিথ্যাটা শুনতে পেয়েছিস!
মিথ্যাটা ছিলো আশ্বাস,হয়তো ভেবে ছিলো বেঁচে যাবে,
বলেছিলো তোদের,আসছি,ইনশাল্লাহ।
আল্লাহর নাম মুখে ছিলোরে।
ক্ষমা না হোক,জেলে যাওয়ার অধিকার ছিলো তার!
মাদকের বিরুদ্ধে লড়াইয়ে জীবন গেলো যাদের,
যারা নিরপরাধ,তাদের ঠিকানা কি
জান্নাত নাকি জাহান্নাম!জানিনা।
আমি শুধু তোদের আর্তনাদ শুনি!
সন্তানের কান্নার রোল শুনি।
আইনের চোখে কালো কাপড়,জল্লাদের হাতে শান্তির নিশান
ঘাতকের নিশানায় জাতির বিবেক
মানবতা কাঁদে পথে,ঘাটে,রাস্তায়,জঙ্গলে
বনে বাঁদাড়ে,কলাপ্সিবলের চার দেয়ালে।
মাদকের জন্য কতো জীবন,
কত পরিবার ধ্বংস হয়েছে তার কি হিসাব আছে!
নেই! কত ঘর ভেঙ্গেছে,কত সংসার পুড়েছে
কতো বাবা মায়ের চোখ ঝরিয়েছে নোনা জল!
নিজ সন্তানের কাছে হয়েছে বিবস্ত্র,নির্যাতিত
তাই,চাই মাদক মুক্ত বিশ্ব!
হবেনা জানি,চেষ্টাতো করতে হবে।
আফসোস,অপরাধী ধরতে গিয়েই হচ্ছে অপরাধ,মরছে নিরপরাধ।
অডিওটা শোনার পর থেকেই এলো মেলো হয়ে যাচ্ছি।
সত্য মিথ্যা ছাপিয়ে ভেসে উঠে সন্তানের মুখ।
কানে বাজে,সেই মিথ্যা,আসছি, ইনশাল্লাহ!
সিঙ্গাপুর
২-৬-২০১৮ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

