ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন

৭-১২-২০১৮,মরণ ব্যাধি ক্যান্সার কেড়ে নিয়েছে তার জীবন।সে সিঙ্গাপুর গিয়েছিলো চিকিৎসার জন্য।যথা সাধ্য চেষ্টা করেছি পাশে থাকার। আল্লাহ রুবেলকে জান্নাতবাসী করুন।

দুর্ভাগ্য, আমার।ঢাকায় থেকেও খবর না পেয়ে বন্ধু রুবেলের জানাজায় যেতে পারলাম না।খবরটা এই মাত্র লিটন জানালো।অথচ দুজন এক সাথেই ছিলাম।

জন্ম মৃত্যু আল্লাহর হাতে।একদিন যেতে হবে পৃথিবী ছেড়ে ,কিছু যাওয়া কষ্টের,যদিও সাময়িক ,সময়ের আবর্তে ভুলে যাবে সবাই। স্মৃতির পাতায় ধরে রাখতে লিখে দিলাম তোর নাম গুগুলের পাতায়।সামহোয়্যার ব্লগে তোর ছবি রেখে দিলাম বন্ধু। ক্ষমা চাইতে পারিনি কাছে পেয়েও।কষ্ট পাবি জেনে ক্ষমা চাইনি ,শেষ বিদায়ে পাইনি খবর,কয়েকদিন আগেও বলেছিলি ভালো আছিস ,মিথ্যে বলেছিলি।
এখন বলছি ক্ষমা করিস।

বিঃদ্র- দ্বিতীয় ছবিটি ১৯৯৩ সালে ঢাকা পলিটেকনিক ইন্সটিউটে অধ্যায়ন সময়ে ২য় বর্ষের শেষ দিকে তোলা হয়।মাঝখানের সারিতে একজন আমি অন্যজন রুবেল।

শেষের তিনিটি ছবি রুবেল আর তার ছোট ভাইয়ের। সিঙ্গাপুর চিকিৎসার জন্য যখন গিয়েছিল। এখন শুধু কষ্টের স্মৃতি।
৭-১২-২০১৮
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


