
ভ্যালেন্টাইন এন্ড লিভ টু গেদার!
জাহাঙ্গীর বাবু
কি হবে আর ভাবিয়া
শ্রোতের বিপরীতে হাটিয়া
দ্বীন, দুনিয়া,আখেরাত ভাবে কে?
কি হবে পুনর্জীবন, শেষ বিচারে!
যা পাও নগদ,হাত পেতে নাও
বাকীর খাতা থাক শুন্য!
কাজ করে যাও,হোক যত জঘন্য
কবির যে কবিতা হয়না প্রকাশ
সত্য লিখলেই দুর্বল,লেখনী অতি নগন্য!
বিয়ে ছাড়া প্রাপ্ত বয়স্ক নর-নারী
এক ঘরে,এক খাট, এক মশারী
ইহা নয় এখন আর ঠাট্টা মশকারী।
আমাদের দেশেও,শুদ্ধতা এক সাথে
আইন সিদ্ধ লিভ ইন টুগেদারে!
বললে কথা,আইনের বিরুদ্ধে
জেল,জরিমানা হতে পারে!
বিবেকের কি হবে?ধর্মের কি হবে !
কে ভাববে?কে ভাবে? ভেবে কি ক্ষেত হবে?
আধুনিক না হলে কি এ যুগে চলে?
নিজেদের কৃষ্টি,কালচার ঐতিহ্য,সংস্কৃতি
রইলো আর নিজেদের কই!
আমাদানী করা বিজাতি বেহায়া বিনোদনে
উদ্যাম নাচানাচি সেলিব্রেশন ওই!
লাল গোলাপ আংকেলের আমাদানী
ভ্যালেন্টাই ডে,সেই বিশ্ব ভালোবাসা দিবস
সৌদি আরবেরও তাজা ভ্যালেনটাইনে!
ভ্যালেন্টাইন এন্ড লিভ টু গেদার!
কি অদ্ভুত, কি চমৎকার!
না মানে ধর্ম,আহারে সে কি ছড়াছড়ি ভালোবাসার!
সরাসরি লাইভ,স্যাটেলাইট
ভ্যালেন্টাইন,আইনেও নাই কোন ফাইন!
তবুও কেন,বাবর আলী হুদাই পেরেশান।
১৪-২-২০১৯
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



