somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এয়ারপোর্ট টু হেলিপ্যাড

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এয়ারপোর্ট টু হেলিপ্যাড

জাহাঙ্গীর বাবু

হে ধনী,ধন কুবের, বিজ্ঞ মাশায়েখ
হেলিকপ্টার ভ্রমণের টাকায়-
প্রমোদ ভ্রমন,বিনোদন বিলাসিতার টাকায়
দু বেলা দুমুঠো ভাত,বদন ঢাকার কাপড়
মাথা গোঁজার ঠাঁই,বেকারের কর্মসংস্থান করুন
সুশিক্ষা দিন আগামীর প্রজন্মকে,
যারা পড়ে আছে পথে ঘাটে,
স্টেশনে,ফুটপাতে, পার্কে,
যে মানুষ গুলো নিজেদের বিক্রি করে
দেহপসারিনীর মতো নিজেদের,
কাক ডাকা ভোরে,মানুষের হাটে।

সাহায্য করুন হাসপাতাল অসহায় রোগীদের।
সাহায্য করুন বৃদ্ধাশ্রমে,আজো কিন্তু ডাষ্টবিনে
অনেকে পঁচা বাসি খুঁজে বেড়ায়,
সাহিত্য,সাংস্কৃতিক, সামাজিক,মানবিক সংগঠন
মসজিদ,উপসনালয়ে সাহায্য করুন ভোগ বিলাসিতার উর্ধে উঠে।
স্বেচ্ছাসেবী সংগঠন, তরুন উদ্যোমীদের পাশে থাকুন,
মাদক ব্যাবসা নয়,মাদক বন্ধ করুন।

সাহায্য করুন এতিমখানা, মাদ্রাসা,স্কুল,কলেজ,
বিশ্ববিদ্যালয়ে খাবারের অভাবে,
শিক্ষা খরচের অভাবে আছে,
লজ্জায় ভুক্তভোগী কিংবা কতক প্রতিষ্ঠান বলতেও পারেনা!
তাদের সেবা সাহায্যে এগিয়ে আসুন।

শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
অভিজ্ঞতার কাগজের দিস্তা,প্রত্যায়ণ পত্র;
প্রতিনিয়ত যাদের কাছে গলার কাঁটা,
আত্মহত্যার রসদ,তাদের বিব্রত না করে
মূল্যায়ন করুন।বাঁচতে দিন!
দেশী বেকার,প্রবাস ফেরত বেকার
আরো আছে কতো প্রকার,কে জানে?

আপনাদের এতো টাকার উৎস কি?
জানতে চাইনা,দরকার নেই,
যারা জানার তারাই জানে সীমাবদ্ধতায়
তারাওতো একই পথের পথিক!

জনাব,আমরা জ্যামে থাকি ঘন্টার পর ঘন্টা,
আমলা,মন্ত্রী,নেতা,ব্যাবসায়ী,স্বঘোষিত ধর্মগুরু,
গাড়িও আপনাদের,বাড়িও আপনাদের,
হাওয়াই সুবিধা আপনাদের।

আমরা স্লোগান দেব, আমরা রোদ,বৃষ্টি,ঝড়ে
অনাহারে অনাদরে কষ্ট পাবো।
কেউ ব্যাবসা করে লুটবেন,কেউ চাঁদা তুলে
বিশ্বাসে অবিশ্বাসে ব্ল্যাক মেইল করবেন।
বিলাস বহুল আরাম আয়েস আপনাদের।
ট্রেনের ছাদে,লঞ্চের ডেকে,বাসে ঝুলব আমরা।

আপনারাই জান্নাতি,দুনিয়ায়, পরজনম!
তার কথা বলাই বাহুল্য!জ্ঞান কম,সামনে যা দেখি
তাই বলি।খেটে খাওয়া মানুষ। কোটি জনতা
হেঁটে চলে,আপনারা দেখেন আকাশ থেকে
বাহ,হুজুর,বাহ,নেতা,বাহ স্যার।
মানুষ আপনারাই,আমরা কোন......

থাক হেলিকপ্টার,বিমান,
এ/সি বিলাস বহুল বাস,
রাস্তার শর্টকাট উলটা পথ থাক আপনাদের।
টেলিভিশন মিডিয়ায় রঙ্গ রস চলুক
আমাদের নিয়ে,আপনাদের হউক তারিফ।
এয়ারপোর্টে টু আপনার বাসার ছাদের
হেলিপ্যাড স্বাগতম, আপনাদের।

১৫-২-২০১৯
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×