
কবি আলমাহমুদ স্মরণে-
সোনালি কাবিনের কবি
জাহাঙ্গীর বাবু
ফিরে আর আসবেনা কবি আল মাহমুদ
খুঁজবেনা কেউ,মায়ের সোনার নোলক,
নিঃস্ব হাতে লিখবেনা কেউ
ভালোবাসার সোনালো কাবিন।
গ্রাম বাংলা প্রকৃতি আর নারী
ফুটেছে কবিতায়,সে কবি
আল মাহমুদ নিলেন বিদায়!
পুরো নাম-
মীর আব্দুস শুকুর আল মাহমুদ।
জন্ম এগার জুলাই উনিশত ছত্রিশ
মোড়াইল গ্রাম, ব্রাহ্মণবাড়িয়া,
বাংলাদেশ।
বি,বাড়িয়া'র সন্তান চিরতরে নিলেন বিদায়
পনের ফেব্রুয়ারি দুহাজার উনিশ।
অবসান জিঘাংসার,সমাপ্তি যতবিদ্বেষ;
আর নয় প্রশ্ন,
কোন ধর্ম,কোন নীতির ছিলেন তিনি?
মরিয়া অমর আল মাহমুদ
সাংবাদিক, গল্পকার, উপন্যাসিক,কবি।
কবি স্পর্ধা করি, নিজের শব্দ চয়নে
তোমারই স্মরণে লিখে দেই
তোমারি ভাষায়,তোমারি কথায়
হুবহু তোমার অক্ষরে
প্রেমের মাঝে অপারগতা,নিগুঢ়প্রেম,ভালোবাসা,
প্রেম আর বাস্তবতা,প্রতিবাদ আক্ষেপ
সব পেয়েছি সোনালী কাবিনের
প্রতিটি চরণে, সোনালী কাবিন থেকে-
"তুমি যদি খাও তবে আমাকেও দিও সেই ফল
জ্ঞানে ও অজ্ঞানে দোঁহে পরস্পর হব চিরচেনা
পরাজিত নই নারী, পরাজিত হয়না কবিরা;
দারুণ আহত বটে আর্ত আজ শিরা-উপশিরা ।"
"প্রেম কবে নিয়েছিল ধর্ম কিংবা সংঘের শরণ্ ?
মরণের পরে শুধু ফিরে আসে কবরের ঘাস।
যতক্ষণ ধরো এই তাম্রবর্ণ অঙ্গের গড়ন
তারপর কিছু নেই, তারপর হাসে ইতিহাস।"
"শোষকের খাড়া ঝোলে এই নগ্ন মস্তকের ‘পরে ।
পূর্ব পুরুষেরা কবে ছিলো কোন সম্রাটের দাস
বিবেক বিক্রয় করে বানাতেন বাক্যের খোয়াড়,
সেই অপবাদে আজও ফুঁসে ওঠে বঙ্গের বাতাস।"
"অতীতে যাদের ভয়ে বিভেদের বৈদিক আগুন
করতোয়া পার হয়ে এক কঞ্চি এগোতো না আর,
তাদের ঘরের ভিতে ধরেছে কি কৌটিল্যের ঘুণ ?
ললিত সাম্যের ধ্বনি ব্যর্থ হয়ে যায় বার বার:
বর্গীরা লুটছে ধান নিম খুনে ভরে জনপদ
তোমার চেয়েও বড়ো হে শ্যামাঙ্গী, শস্যের বিপদ ।"
"শ্রমিক সাম্যের মন্ত্রে কিরাতের উঠিয়াছে হাত
হিয়েনসাঙের দেশে শান্তি নামে দেখো প্রিয়তমা,
এশিয়ায় যারা আনে কর্মজীবী সাম্যের দাওয়াত
তাদের পোশাকে এসো এঁটে দিই বীরের তকোমা ।"
"স্বাধীন মৃগের বর্ণ তোমারও শরীরে বিরাজে
যখন আড়াল থেকে ছুটে আসে পাথরের ফলা,
আমাদের কলাকেন্দ্রে, আমাদের সর্ব কারুকাজে
অস্তিবাদী জিরাফেরা বাড়িয়েছে ব্যক্তিগত গলা ।"
'"রাতের নদীতে ভাসা পানিউড়ী পাখির ছতরে,
শিষ্ট ঢেউয়ের পাল যে কিসিমে ভঙে ছল ছল
আমার চুম্বন রাশি ক্রমাগত তোমার গতরে
ঢেলে দেবো চিরদিন মুক্ত করে লজ্জার আগল
এর ব্যতিক্রমে বানু এ-মস্তকে নামুক লান
ভাষার শপথ আর প্রেমময় কাব্যের শপথ।
- ওপারে,পরপারে ভালো থাকবেন
হে কবি আল মাহমুদ।
১৫-২-২০১৯
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



