জাহাঙ্গীর বাবু

শেষ যাত্রায় পাবেনা গোসল
পাবেনা জানাজায় মানুষ,
কবরে নামাবে রশি,বাঁশে
কি মহামারি করোনা এলো বিশ্বে!
যাচ্ছেন এক শহর থেকে অন্য শহর
হোক ঢাকা,নারায়ণগঞ্জ, মুন্সী গঞ্জ
চায়ের আড্ডা,হাট-বাজার,কর্মক্ষেত্রে
নিত্য আনাগোনায় থাকছেন কি করোনা মুক্ত!
ডাক্তার থাকতে চান দূরে
তার জীবনের গ্যারান্টি কে দেবে?
হাসপাতাল নেবেনা চিকিৎসা
তবু ঘরের মধ্যে থাকতে অনিচ্ছা!
হাত ধুই সাবানে বারে বারে
মাস্ক বেকার, তবুও পরতে বলে।
তিন ফুট দুরে থেকে কাজ চলুক
মরণ ঘাতি ভাইরাস দূরে থাকুক।
নিজে মরতে চাও মরো
অন্যকে কেন মারো!
মানুষের তরেই না হয়
ঘরে থাকো,দুরত্ব রাখো।

জীবণ আল্লাহর কাছে,
আল্লাহর হুকুম সচেতন থাকবে
সর্বশেষ, আল্লাহ ভরসা
তিনি রহমত,রিজিক সব কিছুর মালিক।
আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের মাফ করো
আমার অহংকার,ক্ষমতার হুংকার
মানুষ হয়ে পরিচয় দেয় বিবেক হীনতার!
হে আপন জন,তোমাদের ভালো রাখতে
সবাই ভালো থাকতে সাময়িক দূরে
দেখা হবে আল্লাহ যদি মাফ করে।
পেটে পাথর বাধো, শক্ত করো মনকে
দেখা হবে আবার লক ডাউন উঠে গেলে
সুস্থ্য থাকলে, অসুস্থ্য শহর গ্রাম গঞ্জ বন্দরে।
ভি আই পি টেষ্ট পায় সহজে!
করোনা টেষ্ট বেশি মৃত্যুর পরে!
অধিকর্তার বিষয় টেনোনা,ওরা যা খুশি করুক,
যেখানে খুশি সেখানে যাক,দরিদ্র আমি
যেখানে আছি সেখান থেকে ডেকোনা!
মরলে করোনায়,কবরেও কেউ আসেনা!
আসা উচিৎ না!
হে আল্লাহ,এমন মৃত্যু দিওনা।
মহামারী গুলো থেকে বাঁচাও
হে সর্বশ্রেষ্ঠ, হে সৃষ্টিকর্তা আল্লাহ।
২-৪-২০২০
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




