জাহাঙ্গীর বাবু

ফোনে জানলাম এক আত্মীয়ের হার্টের রোগী শ্বাস কষ্ট বহু পুরানো,পেশায় উকিল,নোয়াখালী মাইজদি প্রাইমে ভর্তি নেয়নি, প্রাইমে রাখেনি,সরকারী হাসপাতালে বহু রিকোয়েষ্ট তদবিরের পর জনৈক ডাক্তার আসলেন,দুর হতে দেখলেন, জানালেন ২৪ ঘন্টার মাঝে ঢাকায় নিতে হবে,বেশ কয়েকটি ফরমায়েসী হাসপাতালে যোগাযোগ করা হলো,কেউ রাজী হলোনা,ঢাকা নিয়োরোসাইন্স জানালো ডাক্তার নেই। এখন নোয়াখালীতে আছে, মুখ কিছুটা বাঁকা হয়েছে,কিছু ওষূধ আর ব্যায়াম চলছে,করোনা যদি পার হয়,যদি কোন হাসপাতাল ভর্তি নেয় সে অপেক্ষায়।
এখন কোন রোগ হলে কাউকে বলা যাবে না,আমাদের ফার্মেসী ডাক্তাররাই শেষ ভরসা। করোনায় সব রোগের চিকিৎসা বন্ধ হয়ে গেলো মনে হয়।
শুধু করোনা নয়,যে কোন অসুখেই মৃত্যু অবধারিত,বাঁচাতে পারে আল্লাহ,উসিলা( ডাক্তার,হাসপাতাল,যানবাহন ইত্যাদি) গুলো যদি আল্লাহর রহমতে পাওয়া যায়।এই সময়ে চিকিৎসার অভাবে ,করোনা ভাইরাসের ভয়ে যে কোন রোগ হতে পারে মৃত্যুর কারণ।
১১-৪-২০২০
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




