জাহাঙ্গীর বাবু

নববর্ষের সবার জন্য শুভকামনা
বিশ্ব থেকে মুছে যাক
কোভিড উনিশ মহামারী
ভাইরাস করোনা।
এসেই গেল বাংলা নব বর্ষ
চৌদ্দশ সাতাশ, সাথে চলমান
ইংরেজী বর্ষ দু 'হাজার বিশ,
যাক করোনা, বিশ্ব থেকে মুছে যাক।
লজ্জাবতীর পাতায় চুপ্সিত
সংগত,সংকুচিত এই পহেলা বৈশাখ।
শুভেচ্ছার সাথে সৃষ্টিকর্তার দরবারে
করোনা মুক্তির দোয়া থাক।
ঘুরে দাঁড়াবে আমাদের মাতৃভূমি রবের কৃপায়
ফুলে ফলে ফসলে ভরে উঠবে বাংলাদেশ স্বমহিমায়।
বেকারত্ব থাকবেনা,দারিদ্রতা হবে দূর
খুঁজে পাবে প্রবাসী তার প্রিয়জনের প্রিয় মুখ।
লাশ ফেলে যাবেনা আপন জন,
জানাজা হবে,মুসল্লিতে প্রাণ পাবে মসজিদ,
প্রার্থনা ঘর,মন্দির,গীর্জা,প্যাগাডায়
প্রভুকে ডাকবে প্রাণ ভরে।
মদ্রাসা,স্কুল,কলেজ,কর্মক্ষেত্র
ফিরে পাবে সেই চিরচেনা রুপ
প্রিয়জনকে ফিরিয়ে দেবে
আপন ঘর, আপন গ্রাম,আপন শহর।
ত্রান হবেনা চুরি চোরের আস্তানায় ,
ত্রান হবেনা লুট ক্ষুদার জ্বালায়!
আইনশৃঙ্খলা বাহিনী,স্বাস্থ্যকর্মী
স্বেচ্ছাসেবকদের জাহাঙ্গীর স্যালুট জানায়।
ভালো থেকো করোনা জয়ী
সেবা,শশ্রুষা দানকারী সকল বীর
প্রমান হলো দুঃসময়ে
কে আপন কে পর!
এ এমন এক মহামারী করোনা
ইচ্ছা থাকলেও ভালোবাসা আবেগ
দেখাতে পারিনা।
নিজেই থাকি নিজের মৃত্যুর অপেক্ষায়
নিজেই ছড়াই ভাইরাস,নিজেই জানিনা।
শুভকামনা প্রিয়জন,শুভেচ্ছা কর্মস্থল,
শিশুকাল,কিশোর কাল,যৌবণ আর
পৌড়ত্ব,বৃদ্ধকাল,অবসর,রোগগ্রস্থ
প্রস্থানের বন্ধু আপন জন।
শুভেচ্ছা নিও ম্যাসেজে
ঘরে থেকে মোবাইল,নেটে
ভালো থেকে,ভালো রেখো
আল্লাহর কাছে সবাই দোয়া করো।
নববর্ষের সবার জন্য শুভকামনা
বিশ্ব থেকে মুছে যাক
কোভিড উনিশ মহামারী
ভাইরাস করোনা।
১৪-৪-২০২০
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




