জাহাঙ্গীর বাবু

কে কতক্ষণ নিরাপদ,নেই কারো জানা
আঘাত হেনেছে, সারা বিশ্বে
কোভিড উনিশ মহামারী করোনা।
কে কত ক্ষমতাধর,কে কত শক্তিশালী
কার কাছে কত মরনাস্ত্র সবাই আজ
করোনার আক্রমনে সন্ত্রস্ত!
জানিনা এ আজাব,এ গজব কি
মজলুম নিরস্ত্র,খুন হওয়া নিষ্পাপ
শিশু,নারী,পুরুষ মানুষের অভিশাপে?
নিষ্প্রান ইবাদত খানা মসজিদ,মন্দির
গীর্জা,উপসানলয়,ওয়াজ মাহফিল
আন্দোলন,সংগ্রাম,ভাষনের মঞ্চ,
বন্ধ এখন পরিবেশ দুষন,সংকুচিত
কলকারখানা,বন্ধ জুয়ার আসর,
রংমহল বেল্লাপনার সরাইখানা!
ক্ষুদ্র এক ভাইরাসে স্তম্ভিত পৃথিবী
কোভিড উনিশ,নাম তার করোনা
হে মানুষ, এই করোনাকে অবহেলা করোনা।
গুম,খুন,লুট,নির্যাতন,অত্যাচার,
ব্যভিচার,দুর্ণীতি,ক্ষমতার দাপট
মানুষ হয়ে মানুষের সাথে অস্ত্র যুদ্ধের
মোকাবেলায় কি জীবানু যুদ্ধ এই পৃথিবীতে?
কোথায় পরিবার,কোথায় আমি
মরণের পরে ওপারে কঠিন শাস্তি হবে জানি
দুনিয়ায় আপনকে পর করে দিলেও
অর্থ,বিত্ত,বৈভবের লোভ সংবরন না করি,
এখনো দুনিয়ার কথাই ভাবি!
চরিত্রহীন করোনার আক্রমনেও
আমার চরিত্র বদলায়নি!
হে আল্লাহ,মানুষ করে পাঠালে,
মানুষ যে হইনি,তাই বুঝি এই শাস্তি।
ক্ষমা করো আল্লাহ,চরিত্রহীন করোনার
আক্রমনেও আমার চরিত্র বদলায়নি।
পরীক্ষা যত বেশি,তত বেশী আক্রান্ত
নিরাপদ নেই আর,গ্রাম,শহর,সীমান্ত।
করোনা বুঝেনা কে ডাক্তার,
কে পুলিশ,আর্মিকে ধনী,গরীব,
ধার্মিক,দাম্ভিক,চোর,লুটেরা,সম্ভ্রান্ত!
বাড়ছে মৃত্যুর সংখ্যা,থাকা হচ্ছেনা ঘরে
মৌলিক চাহিদার টানে,যায় কেউ ঘরের বাইরে।
উৎসুক, শুধু শুধু আড্ডায়,বাজারে পথে কত জন
জীবিকার টানে ঘর ছাড়ে,উৎকন্ঠায় থাকে প্রিয়জন।
নিরাপদ দুরত্ব রাখা যায় কি,কাজ কর্মের মাঝে
মাস্ক পরে,সাবানে ধুয়ে,মৃত্যুর কি আর থামবে।
শিশু বৃদ্ধ,যুবক,যুবতী,সবই করোনার তালিকায়
চরিত্রহীন করোনা,কার হুকুমে রং বদলায়।
থমকে গেছে পৃথিবী,স্থবির অর্থনীতি
নিজেই যেন মৃত্যুর অপেক্ষায় মৃত্যুর
প্রহর গুনি।আসছে আকাল,মনত্বর,
দুর্ভিক্ষ কর্মহীনতা নামের মহামারী!
মৃত্যুর প্রতীক্ষায়,মৃত্যুর সংবাদ শুনি
কত জন আক্রান্ত,কত জন সুস্থ,
কত জন মরলো, কোথায় লক ডাউন হলো
কোথায় লক ডাউন ভাঙ্গলো,মাস্ক পরি।
সাবানে হাত ধুই,
জীবানুর সাথে নিজেই
জীবানু পরিবাহী,জীবানু ছড়াই,জীবানু উড়াই,মৃত্যুর প্রহর গুনি।
কে কতক্ষণ নিরাপদ,নেই কারো জানা
আঘাত হেনেছে, সারা বিশ্বে
কোভিড উনিশ মহামারী করোনা।
হে দয়াময়,আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের ক্ষমা করো,
পাপী,অহংকারী বান্দা নাদান আমরা
ভুল গুলি ক্ষমা করে আমাদের রক্ষা করো
১৬-৪-২০২০
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




