বিদেশে “বাংলা ভাষা ও সংস্কৃতি ইন্সটিটিউট” চালু করা হোক।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য পৃথিবীর বিভিন্ন মহাদেশে বড় বড় সব শহরে অলিয়স ফ্রসেজ বা গ্যোটে ইন্সটিটিউটের আদলে
"বাংলা ভাষা ও সংস্কৃতি ইন্সটিটিউট" চালু করার দাবী উত্থাপন করছি। এতে স্থানীয় জনসাধারণ ও শিল্প-সাহিত্যে বিদগ্ধ সকলকে সংশ্লিষ্ট করা যেতে পারে। আমাদের সম্পদ সীমিত কিন্তু ইচ্ছাশক্তি থাকলে এটা করা যেতে পারে। এ ধরণের ইন্সটিটিউট আমাদের দেশের সাথে বিভিন্ন দেশের সংস্কৃতির বিনিময়ের মাধ্যম হিসেবে ভূমিকা পালন করতে পারে। এ ধরনের প্রতিষ্ঠানে বাংলা ভাষা শিক্ষা কার্যক্রম, বাংলা চলচ্চিত্র প্রদর্শন, বাংলা নাটক, আবৃতি, নাচ, যাত্রাপালা সহ লোকসংস্কৃতির বিভিন্ন উপাদান তুলে ধরা যেতে পারে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে চর্যাপদ থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের সংস্কৃতির যা কিছু গৌরবময় অর্জন তা কেবল প্রচারের অভাবে ভিন্ন ভাষাভাষীদের অগোচরে রয়ে গেছে।
আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারী মহল ও সংশ্লিষ্ট সকলের কাছে এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আকাশ-সংস্কৃতির একতরফা আগ্রাসন, বিদেশ-প্রীতি ও অন্ধ অনূকরণ-প্রবনতার যে স্রোত বহমান তার প্রতিকুলে বিচক্ষনতার সাথে আমাদের করনীয়গুলো স্থির করে সামনে এগিয়ে যেতে হবে। কর্মক্ষেত্র, শিক্ষা-সংস্কৃতি, শিল্প-সাহিত্যের সকল পরিসরে বাংলা ভাষার অবাধ ও বাস্তবভিত্তিক প্রচলন ঘটুক। এটাই হোক একুশের অন্যতম প্রত্যয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন