somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড্ড ভালবাসি তোমায়, তুমি প্রেরণা বাতিঘর

২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“প্রাণের জাগরণে তুমি আলোর দিশারী,
উর্ধ্বশিরে তুমি বরেন্য,
তুমি অজেয়, তুমি নব শতকের পাঞ্জেরী”

হে যাত্রা পথিক স্নেহের বড় ভাই,
যে পথ একদিন তোমায় নিয়ে এসেছিল এই
সবুজ অঙ্গনে সে পথই তোমাকে দিয়েছে
ডাক। একদিকে চলা নেশা আর একদিকে পিছুটান!
বেহাগ রাগিণীতে বাজছে বিদায়ের সুর। সে সুর
এখন মূর্চ্ছিত হচ্ছে এই সবুজের অঙ্গনে, মূর্চ্ছিত
হচ্ছে প্রতিটি প্রাণে।

হে অমোঘ পথের যাত্রী,
এই সবুজের প্রান্তরে তোমাদের কেটেছে স্মৃতিমধুর
প্রীতিম জীবনের কিছুকাল । নিরলস শ্রম, অধ্যবসায়,
আন্তরিক আগ্রহ নিজেদের আলোকিত মানুষ
হিসেবে গড়ার সাধনায় আপনি ছিলে সচেষ্ট।
সৃষ্টিলগ্ন থেকে শুরু হয়েছে বিদায় দেওয়া-
নেওয়ার মর্মস্পর্শী রেওয়াজ। কবির ভাষায়
তাইতো হৃদয়ের অনুভূতি-
যেতে নাহি দিব হায় –
তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।
কিন্তু অবুঝ মন তো বুঝতে চায়না। শুধু বলে –
মায়ার বাধনে কেন জড়ালে,
ছেড়ে যদি যাবে হায়।

হে পথের দিশারি,
‘ভুবনের ঘাটে ঘাটে
এক ঘাটে লও বোঝা,
শূণ্য করে দাও অন্য ঘাটে
তোমাদের পরশে জীবন আমাদের হয়েছে সরস ও
উর্বর নবজীবনের আহ্বানে, আলোকিত জীবনের
সন্ধানে তোমরা এগিয়ে যাচ্ছ নবদিগন্তের
পাণে। জাতি আজ প্রত্যাশা করে দুঃখ, দারিদ্র
অন্ধকার ঘুচিয়ে আপনি হবেন একদিন চট্টলার মহান ব্যক্তি । আপনি আনবে সোনালি রবির আলোকিত দিন।

কিছু স্মৃতি আজো মলিন,
হৃদয়ের ব্যাথা অনুভব এই প্রথম।বিদায় শব্দটা অপরিচিত ছিল এতদিন।কিন্তু হেমন্তের সন্ধার হিমেলতা মাঝে উত্তাপ্ততা বিরাজমান ছিল শুধু আপনার শূন্যতায়।আজ বড্ড বেশী অসহায় মনে হয় বাস্তব জীবনে।প্রথম আমি শহরে গিয়েছি আপনার হাত ধরে, প্রত্যেকটা কাজের প্রারম্ভিকতা আপনি।তাই তো প্রতি কুরবানে ষাঁড় কেনার মহোৎসবে আপনি ছিলেন,দাদুর অসুস্থতার সময় হাসপাতালে থেকে হাসপাতাল, কত রাত নির্ঘুম কাঁটালেন,সবার পড়ালেখা খবর নিতেন।কে কি করছে সব আপনাকে জানানো হতো আর শুনে খুব সুন্দর পদ্ধতিভিত্তিক পরামর্শ দিতেন তার সাথে যতটুকু সাধ্য নিজের কাজের চেয়ে গুরুত্ব দায়ে কাজগুলো সম্পন্ন করতেন।নিজের ক্যারিয়ার চেয়ে ছোট ভাইদের ক্যারিয়ার ছিল আপনার প্রাধান্যতা।তাইতো নিজের ফাইলান পরিক্ষার সময় নিজের পরিক্ষার কথা না ভেবে আপনি আমায় নিয়ে পাড়ি দিলেন চাপাঁই,আমার ক্যারিয়ারের পিচনের মানুষটি আপনি।আপনার প্রত্যকটা কদম কারো না কারো উপকারের। তাই কলম হাতে স্মৃতিগুলো বিশাল কাব্য হতো। তোমাকে হারিয়ে শুধু পবিবার নয় আমরা নিজেকে হারাতে বসেছি, বাস্তব বড়ই কঠিন।খুব মিস করি ভাইয়া, খুব বেশি মিস করি।

হে মুক্তির অগ্রদূত,
আপনি আমাদের খুঁড়ে ঘরের সোনার হৃদয়ের বড় ভাই।
প্রত্যেক প্রতিকূলতায় ও সমস্যার সহজ সমাধান ছিল আপনার আগমন।খুব সহজভাবে আপনাকে আমি দেখেছি।তাই
শুধু মনে রাখবেন ,’
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।’
কবির ভাষায়,
‘অজস্র মৃত্যুরে লঙ্ঘি হে নবীন,চলো
অনায়াসে, মৃত্যুজয়ী জীবন উল্লাসে।’

হে আজকের প্রত্যাশা,
জীবনকে বিকশিত করার অদ প্রয়াসকে সামনে
রেখেই আপনার পদচারণা শুরু হয়েছিল।শত
আকাঙ্ক্ষার সিঁড়ি বেয়ে আপনি আজ শত দূর প্রান্তে
উপনীত ।তাইতো অনুরোধ অন্যায় -অবিচার, জুলুম
নির্যাতনের বিরুদ্ধে আপনি থাকবেন প্রথম
কাতারের অগ্রনায়ক ।

আপনার নতুন যাত্রাপথ নতুন সাফল্যে ভরে
উঠুক। দেশ জাতির ঐতিহ্যগর্ব ইতিহাস হোক
আপনার একমাত্র সাধনার অঙ্গিকার।

(হালকা কিছু সংগ্রহ ও সংযোজন করা হয়েছে)
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×