somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Sony Bravia LCD কেনা থেকে সাবধান!!!! প্রতারণা আর ভাওতাবাজী!!!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি গত 04.11.2011 তারিখে Sony Bravia KDL-40cx520 বসুন্ধরা সিটি সনির শো রুম থেকে 90,000 টাকায় ক্রয় করি। গত ৫.০৮.২০১৩ তারিখে টেলিভিশনটি নিচের দিকে লাল রঙের দাগ দেখা দেওয়ায় আমি সার্ভিস সেন্টারে সাথে যোগাযোগ করি।
তারা আমাকে টেলিভিশনটি নিয়ে যেতে বলে তারা দেখে বলে আপনার ১বছরে ওয়ারেন্ট শেষ। এখন ঠিক করালে যা নষ্ট হবে তার দাম দিয়ে ঠিক করাতে হবে এবং তারা দেখে পরে জানাবে কত টাকা খরচ হবে। সপ্তাহ খানেক পর তারা জানালো আপনার আপনার এলসিডি সমস্যা খরচ আনুমানিক ৬০ হাজার টাকা।
সর্ভিস সেন্টারে গিয়ে দেখা গেলো Sony Bravia KDL মডেলের আরও অনেক টেলিভিশন ওখানে পড়ে আছে। তার মানে শুধু আমিই না আরও অনেক লোক এই মডেলের টিভি কিনে প্রতারিত হচ্ছে এবং বাংলাদেশে এর প্রতিকার ও কমপ্লেইন জানানোর কোন জায়গা নেই।
কারণ আমাকে বিক্রয় করার সময় সে ১ বছরের ওয়ারেন্টি বলে দিয়েছে। এবং ৫ বছরের বিক্রয়োত্তর সেবা মানে আরও বড় ভাওতাবাজী। টাকা দিয়ে ঠিক করালে তাদের সার্ভিস সেন্টারে ঠিক করাতে হবে এমন কোন কথা নেই। আমার বাসার অন্য সনি টিভি গুলো ঠিক মত চলছে। সেগুলো র‍্যাগংস এর মাধ্যমে কেনা নয়।
প্রশ্ন হচ্ছে কেন এই নিম্নমানের টিভি মডেল টি আমদানী করে মানুষের সাথে প্রতারণা করা হলো?
এটি প্রকাশের কারণ হল সকলকে সাবধান করা। যাতে করে আমার মতো অন্য কেউ প্রতারণা শিকার না হয়।
protibadichele:
ভাই অপেক্ষা করেন এই Rangs এর ভাওতাবাজি নিয়া আমারও একটা টিউন করা লাগবে মনে হচ্ছে। তারা যে কোন Sony products এর মূল্য মার্কেট Regular Price থেকে বেশি রাখে। একটা উদাহরণ দেইঃ কিছুদিন আগে আমি Sony Experia P কিনতে গিয়েছিলাম Bashundhara City এর শোরুমে। এই সেটটির মূল্য হল সর্বোচ্চ ২০,০০০ টাকা প্রায় সব দোকানে কম বেশি এমন দামই চাইল আর ইন্টারনেটেও বিভিন্ন সাইটে এর মূল্য ১৯,৫০০ থেকে ২১,০০০ টাকা দেয়া । এই সব দেখেই গিয়েছিলাম। কিনতু Rangs এর শোরুমে গিয়ে দাম শুনে আমি আসমান থেকে পড়লাম তারা দাম চাইল ২৯,৯৯৯ টাকা!!!! আমি দোকানের Sells man কে বললাম এটা কি বলেন? পুরো মার্কেটেতো দেখি এর মূল্য ১৯,৫০০ থেকে ২১,০০০ টাকার মাঝে!! তখন উনি যা বললেন তা হল ” স্যার আপনি অন্যান্য শোরুম থেকে কিনলে Original Parts পাবেন না আর আমদের Parts Orgiginal উনি আরও বললেন অন্যান্য দোকান থেকে কিনলে আপনি Service Warranty paben আর আমাদের থেকে কিনলে পাবেন Guarantee। মানে যদি ১ বছরের মাঝে আপনার মোবাইলের কোন Parts নষ্ট হয়ে যায় তাহলে আমরা বিনামূল্যে সেই Parts replace করে দিব ” আমি মনে মনে বললাম শালা চোরের বাচ্চা চোর ২০,০০০ টাকার মোবাইল এর দাম চাইতেছ ২৯,৯৯৯ টাকা মানে কমপক্ষে ১০,০০০ টাকা বেশি ! দশ হাজার টাকা বেশি নিয়া সেটারে তুমি বিনামূল্যে Parts Replacement Guarantee ক্যামনে কও? তুমিতো আগেই ১০,০০০ টাকা বেশি রাখতাছ!!! আমি যদি অন্য কোন শোরুম থেকে মোবাইল কিনিও আর ভবিষ্যতে যদি তার কোন পার্টস নষ্টও হয় তারপরেওতো মনে হয় পার্টসের মূল্য বাবদ আমাকে দশ হাজার টাকা খরচ করতে হবে না।!!! এটা কোন ধরণের প্রতারণ ভাই!! আবার আপনি যদি IDB BCS Computer City থেকে যে কোন Sony Digital Camera কেনেন তাহলে যে দাম পড়বে Rangs Showroom থেকে সেই একই camera কমপক্ষে ৮ থেকে ২৫ হাজার টাকা বেশি দাম চাইবে। আর দাম বেশি কেন তা জিজ্ঞেস করলে তারা সেই একই কলের গান রেকর্ডের মত শুনিয়ে দিবে। আসলে ভাই এটা একটা প্রতারণা আমাদের পার্টস Original আর অন্যান্যদেরটা নকল এটা শুধু কাস্টমারদের আকর্ষণের একটা হাতিয়ার মাত্র। একটা কথা মনে রাখবেন Digital Camera, LED TV এই সব কোন পায়ের জুতা নয় যে চাইলে বাটা কোম্পানির জুতা যেমন গলির ভেতরেও নকল করার কারখানা হয় Digital Camera, LED TV সেগুলো নকল করা যায় !! । এত্ত সোজা না। এর এখন সময় বদলেছে এখন Sony Products শুধু Rangs না আরও অনেক কম্পানিই আমদানি করতেছে। তাই Rangs এর এক চেটিয়া প্রতারণার ব্যাবসা আগে চেয়ে কিছুটা হলেও কমেছে। একটা কথা মনে রাখবেন Sony Company — Sony ই তাদের সাথে অন্য কারো তুলনা করাটা বোকামি কিনতু Rangs এর মত ভাওতাবাজ কোম্পানির জন্য তাদের সুনাম নষ্ট হচ্ছে।
মাসুদুর রহমান:
আপনার সাথে একমত। আইন পেশার লোকজন এ ব্যাপারে এগিয়ে আসতে পারে। আপনারা কি জানেন হারামী ফোন যে বলে এফএনএফ নম্বরে দিন রাত ২৪ ঘন্টা ১০ পয়সা প্রতি ১০ সেকেন্ড, কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন রেটে টাকা কাটে!!!! 612 সেকেন্ড একটি কলে টাকা কেটেছে ১৪.১১৭৪ পয়সা তার মানে প্রতি ১০ সেকেন্ড ২২.৭৪ পয়সা পরে ভ্যাট সহ এটা কত বড় প্রতারণা!!! তাদের ৪ কোটির বেশি গ্রাহক আছে প্রতেকের কাছ থেকে যদি প্রতিদিন ১ টাক করে বেশি নেয় তাহলে প্রায় দেড় হাজার কোটি টাকার মত বেশি নেয়!!!!!!! কে করবে এগুলি প্রতিকার? বাকি ফোন কো্ম্পানীগুলি কি অবস্থা কি কে জানে। আসলে বাংলাদেশের জন্য ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য একটি শক্তিসালী সংঘঠন দরকার।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×