somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিব্রতবোধ

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বিব্রত,
প্রতিদিন অজস্র কারণে আমি বিব্রত হই।
আমি বিব্রত তোমাদের চাকচিক্যে
আমি বিব্রত তোমাদের অভ্যাসে
আমি হতাশ তোমাদের আচরণে,
আমি আরও একবার বিব্রত হব; তোমাদেরই কারণে।


অতি ঠুনকো বিষয়েও আমি সদাই বিব্রত ,
প্রিয়জনকে শুভ সকাল বার্তা পাঠাতেও আমি বিব্রতবোধ করি,
সাহস করে তাকে ভালবাসার কথা বলা ,
সে তো সহস্র সংখ্যক বিব্রতকর অবস্থার সমষ্টি ।।


আমি বিব্রত ,
আমি সদাই বিব্রত
আমার মায়ের স্বপ্নগুলো পূরণ করতে পারিনি বলে,
আমি বিব্রত আমার বোকা মা’টার কাছে ,
আমি সত্যি সত্যি বিব্রত আমার পিতার কাছে ,
যিনি এখনো একটি পুরানো নকিয়া মোবাইল ব্যবহার করছেন ।।


বাসায় গ্যাস, পানি ও বিদ্যুৎ নেই বলে
আমি আমার স্ত্রীর কাছে বিব্রত।
আমার বেতন বাড়ে না বলে,
আমি আমার বড় ছেলেটার কাছে বিব্রত।
পত্রিকায় ন্যাংটো মেয়ের ছবি ছাপায় বলে,
আমি আমার ছোট মেয়েটার কাছেও বিব্রত ।।


আজ যে তরুণ ছেলেটা গাড়ি চাপায় মারা গেল,
গতকাল যে কুমারী মেয়েটা ধর্ষিত হল,
তাদের মৃত্যুর জন্যও আমি বিব্রত।
আমি বিব্রত ,
আমি একজন তরুণ যুবক,
যে পুরো জাতির কাছে সর্বদা বিব্রতবোধ করে থাকে।


পৃথিবীর তাপমাত্রা দুই ডিগ্রী বেশি বলে,
দেশে বিদেশে বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, নিত্য নতুন দুর্যোগ হয়।
না খেয়ে থাকে এক সময় মরে যায় নিস্তেজ মানুষগুলো ।
সীমান্তে নির্দোষ প্রাণগুলো পাখির মত গুলি খেয়ে মরে যায়,
খেতে না পেয়ে কিংবা গুলি খেয়ে যারা মরে যাচ্ছে প্রতিদিন,
তাদের অসহায় ও নির্দোষ মৃত্যুর জন্যও আমি বিব্রত।


আমি বিব্রত,
আমি সত্যি সত্যি বিব্রত।
আমি বিব্রত সৃষ্টিকর্তার কাছেও,
যিনি বলেছিলেন আমরাই নাকি সৃষ্টির সেরা জীব!
সেই সেরা আমাদের সেরা পাশবিকতাই বিব্রত করে আমাকে।


প্রতিদিন অজস্র কারণে হাজার বার আমি বিব্রতবোধ করি,
আমি কামিনী রায়ের কাছেও বিব্রত,
যিনি বলেছিলেন,
আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে।


ট্যাগ লাইনঃ
এই কবিতা যদি আপনাকে বিব্রত করতে না পারে,
তবে আমি আরও একবার বিব্রতবোধ করব।



কবিতাটি ২০১৬ সালে লেখা হয়েছিল। এটি মূল লেখার পরিবর্তিত, পরিবর্ধিত ও পরিমার্জিত রূপ।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৭
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×