somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাহিদ অনিক
যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- জার্নাল অফ জাহিদ https://journalofjahid.com/

নির্জন সঙ্গম

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাত্রির হাতে হাত রেখে ঘুমিয়ে পড়ে পৃথিবীর সমস্ত আলো
জাগ্রত আঁধারের বুকে লুকোচুরি খেলে সপ্তপদী রঙ –
সমস্তটা আঁধার সে ধারণ করে আপনা বুকে
কৃষ্ণবর্ণ নিস্তব্ধতার সাথে সবচেয়ে গভীর মিতালি থাকে নীল জলের-
বেলাভূমির ঢেউ ছুঁইছুঁই জলে
একটি দ্বিপুটক ঝিনুক হেঁটে যায় অন্য আরেকটি ঝিনুকের দিকে;
সে এক অন্য জীবন।

অন্ধকার সাগর জলকে তখন মনে হয় নেশার শরাব
ইচ্ছে করে-
সাগরের বুকে একটা বরফকল পেতে দিয়ে
দু’হাতে আঁজলা ভরে পিয়ে নেই ব্লু সি-ওয়াটার
মহোল্লাসে খসিয়ে দেই অন্তরিক্ষের অন্তত দু'একটি নক্ষত্র।

উল্লাস পর্ব শেষ হয়ে এলে-
সমুদ্রকে না হয় দু’একটা প্রশ্নও করা যাবে;
জিজ্ঞেস করা হবে-
সমুদ্র, তোমার লোনা জল ভালো লাগে?

রাত্রিকে জিজ্ঞেস করা যাবে-
রাত্রি, তোমার অন্ধকার ভালো লাগে?
পা’য়ে এসে আছড়ে পড়া ঢেউকে জিজ্ঞেস করা হবে-
ঢেউ, তোমার পা'য়ে আছড়ে পড়তে ভালো লাগে?

সমুদ্র, রাত্রি, অন্ধকার;
ওরা যদি সম্মিলিত হয়ে আমাকে জিজ্ঞেস করে-
কবি, তোমার বেতনমুখী কবিতা ভালো লাগে?
তখন আমরা পরস্পরকে কি জবাব দেব?

প্রশ্নোত্তর পর্ব সাঙ্গ হলে-
অদূরে-
রূপালী আলোতে দেখা যাবে-
জলে ভিজতে ভিজতে ঝিনুক দু’টি পৌঁছে গেছে একে অপরের নৈকট্যে;
নিজেদের শুকিয়ে নিতে ওদের তখন দরকার হবে-
কিছু উষ্ণতা- একটু গরম কাপড়- মোজা তোয়ালে;
আর অনেকটা গাঢ় নির্জন অন্ধকার।


০৩ রা সেপ্টেম্বর, ২০১৮

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

×