কেমন অন্ধকারে থাকি আমি,
মানুষের কথা আলো হলেও আমি দেখতে পাই না।
গলার মধ্য থেকে সরে গেছে অন্তর এমন,
গোঙ্গানি ছাড়া বেরোয় না কিছুই৷
আমার কপালে হাত রাখে অভিশাপ;
যীশু খোদা ঈশ্বর, সব মরে টরে গেছে?
যদিওবা মন থেকে চাই না -
দু'একবার ভিড়ের মধ্যে
অন্য কোনও মানুষের মন নিয়ে বাঁচতে পারলে বড় বাঁচা যেত!
(জানুয়ারি ১০,২০২২)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


