somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যার, আপনার সাপ্তাহিক চা-কোটা শেষ, অনুগ্রহ করে আগামী রবিবারে চাএর জন্য আবার আসুন

১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভাবতেছি, আমাদের এখন যে অবস্থা, সরকার, নির্বাচন, দল, কমিশন এসব থেকে মুক্তি পেতে এখন একটাই পথ বাকী। বিগ ব্রাদার কে আনায়ন করা।

সরকারের উচিত নতুন একটা সিস্টেম চালু করা যেখানে ১৬৬৬ টা নতুন ট্যাক্স খাত বের করবে, আমাদের স্যালারি সব কেটে নিজের কাছে রাখবে, তারপর মাসের শুরুতে এক ফর্ম দিবে "আপনার মেডিসিন, রি-ক্রিয়েশন, রিক্সা-ভাড়া, সাপ্তাহিক চা-আড্ডা, ডেট, পারিবারিক খিচুড়ি খাওয়ার অনুষ্ঠান; কত লাগবে লিখে দিন"।
সরকার তারপর সেই তালিকা অনুযায়ী সপ্তাহে সপ্তাহে কুরিয়ারে পাঠিয়ে দেবে যা যা দরকার।

রিক্সায় উঠবো, কিন্তু টাকা দেব না, QR স্ক্যান করবো, বিল যাবে সরকারের ড্যাশবোর্ডে। রিক্সাওয়ালার ইনকামও সেখান থেকে হবে। রেস্টুরেন্ট, সিনেমা, হোটেল, ঘোরাঘুরি সব জায়গায় একই সিস্টেম।

এতে করে কত আয় হলো, কত ব্যয়, ট্যাক্স কত এই টেনশনের শেষ।
তবে হঠাৎ রাতে বন্ধুদের সাথে ফুটপাথে চা খেতে গেলে "সরি, আপনার মাসিক চা-কোটা শেষ। পরবর্তী চা বাজট রবিবারে।" সরকারের তরফ থেকে এমন ম্যাসেজ পেতে পারি।

বউএর জন্মদিনে ফুল কিনতে গিয়ে দোকানদার বলল "স্যার, আপনার ‘রোমান্টিক ইমোশনাল গিফট’ বাজেট খরচ শেষ হয়ে গেছে।" স্ত্রীকে বলুন জন্মদিন টা পরের মাসে এগিয়ে নিতে।
নেটফ্লিক্স সাবস্ক্রিপশন এর বালাই নাই, ইচ্ছে হলেই দেখুন সরকারের অনুমোদিত ড্রামা সিরিজ: "আমার ট্যাক্স, আমার দেশ"।


আমাদের মনে রাখতে হবে, আজকে আপনি QR স্ক্যান করছেন, কাল হয়তো সরকারের বিগ ব্রাদার বলবে—
"মিঃ জাহিদ, আপনি গত মাসে গড়ে দিনে ১২ বার বেশি হাসছেন। এত সুখ-শান্তি থাকলে অত বিনোদন খরচের দরকার কী? এই মাসে আপনার ‘এন্টারটেইনমেন্ট কোটা’ কমিয়ে দেওয়া হলো।"

এরপর আরেকদিন নোটিফিকেশন আসবে—
"আপনি গত সপ্তাহে ২ দিন স্ত্রীর সাথে হাত ধরে রাতে রাস্তায় হেঁটেছেন, চাঁদ দেখে কবিতা ভেবেছেন; আপনার আবেগ ও মুড অত্যাধিক ভালো গিয়েছে গত মাসে, সরকারি ‘অতি-স্নেহ নিয়ন্ত্রণ নীতি’ অনুসারে আপনার স্ত্রীর হাত ধরার অনুমতি ৪৫% কমানো হলো।"

আবার হয়তো এক সকালে কুরিয়ার আসবে, কিন্তু ভেতরে চাল-ডাল নেই; বরং থাকবে চিঠি:
"আপনি গত ১৪ দিনে মোট ১,৫০০ অতিরিক্ত ক্যালোরি খেয়েছেন। তাই এই সপ্তাহে আপনার চাল সরবরাহ থেকে ৩ কেজি কমানো হলো। স্বাস্থ্য ভালো রাখার দায়িত্বও সরকারের।"

তারপর ঘোষণা আসবে
"জাতীয় মুড ব্যালেন্সিং প্রোগ্রাম"-এর অংশ হিসেবে আগামী মাসে ‘হাসি ট্যাক্স’ চালু হচ্ছে। যারা বেশি খুশি, তারা সরকারের অনুমোদিত কান্না সেশনে অংশ নেবেন, যেন সবার ইমোশন সমান থাকে।"

সবশেষে হয়তো দেখবেন টাকা, সময়, খিদে, ভালোবাসা সব কিছুর লগইন পাসওয়ার্ড সরকারের হাতে। আর আপনি বসে ভাবছেন,… কবে যে ডিস্টোপিয়ান সিভিলাইজেশন 2.0-এর প্রিমিয়াম প্যাকেজে সাবস্ক্রাইব করে ফেললাম!

তবে মনে রাখতে হবে আজ হোক কাল হোক, মেইনস্ট্রিম ডিস্টোপিয়ান সিভিলাইজেশনে আমাদের ঢুকতেই হবে। যত আগে আগে এই সিস্টেমে যাবো তত বেশি দ্রুত এই যন্ত্রণা থেকে মুক্তি।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের এস,এম,ই খাতে উদ্ভাবনের বাধা ও সম্ভাবনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০



বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাত আজ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এই খাতের অনেক উদ্যোক্তা এখনো উদ্ভাবন বা ইনোভেশন গ্রহণে পিছিয়ে আছেন। গবেষণায়... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×