somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড এর কারখানায় আগুনে যে ক্ষয়ক্ষতি হয়েছে এর দায় কার?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এত বড় একটা ঘটনা ঘটে গেছে অথচ সহায়তার জন্য ছিল না মালিকপক্ষের কেউ।কোথায় কোন ধরনের দাহ্য পদার্থ আছে তার অবস্থান ফায়ার সার্ভিসকে বলে দেয়ার জন্য ছিল না কেউ।মালিকপক্ষের দোষ থাকুক না থাকুক মানবিক কারণেইতো তাদের সেখানে সহায়তার জন্য থাকা উচিৎ ছিল।
সহায়তা দূরের কথা তালা দেয়া ছিল গেটে। আর এটাই দুর্ঘটনার পর এত প্রানহানির মূল কারণ ।

এই তালা দেয়ার ঘটনা কি আজকে নতুন? তালা দিয়ে রাখা কিংবা শ্রমিকদের বের হতে না দেয়ার জন্যই এদেশে সহস্রাধিক শ্রমিক মারা গিয়েছে আগে। তাজরীন ফ্যাশনে অগ্নিকান্ডের পর কারখানার শ্রমিকরা বের হতে পারে নি তালা দেয়া থাকায়।ফায়ার সার্ভিস সহজে কাজ করতে পারে নি।তালা কেটে ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়েছিল।তাজরীন ফ্যাশনের মালিক শ্রমিকদের বেতন দিতে পারছিল না,অনেক লসে থাকার কারণেই প্রচলিত নোংরা নিয়মে সেই অগ্নিকান্ড ঘটিয়েছিলেন সেটা ছিল ওপেন সিক্রেট। কিন্তু তার কিছু হয়েছিল? মিডিয়াতে তার মায়াকান্না ছাড়া কিছুই দেখা যায় নি। এত সব ভয়নাক অভিযোগ এবং প্রমাণ থাকা স্বত্তেও নেয়া হয়নি দৃষ্টান্তমূলক কোন ব্যবস্থা।নেয়া হয় নি শ্রমিক সুলভ কোন ব্যবস্থা। অথচ তখন একটা দৃষ্টান্তমূলক বিচার করতে পারলে কিছুটা হলেও কি সচেতনতা এবং ভয় ঢুকানো যেত না কি মালিক সমাজে ?



সাভারে রানা প্লাজা ট্র্যাজেডি যেটা পৃথিবীর ইতিহাসে শিল্প দুর্যোগের প্রথম কাতারে। সেখানে কি হয়েছিল ? একই ঘটনা। দেয়ালের প্লাস্টার ভেঙে পড়ার পর,পিলারের নড়বড়ে শব্দ শোনার পরও শ্রমিকদের বের হতে দেয়া হয় নি। ভবন ধসের কিছুক্ষণ আগেই ফাটলের খবরে সেখানে উপস্থিত হয়েছিল একুশে টিভির সাংবাদিক।কিন্তু কোন নিউজ করতে দেয়া হয় নি।বলা হয়েছিল ইঞ্জিনিয়ার দেখানো হয়েছে প্লাস্টার ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে।তিলকে নাকি তাল বানানো হচ্ছে বলেছিল রানা। কিন্তু এর কিচুক্ষণ পরের ইতিহাস পুরো পৃথিবীরই জানা।
স্বল্প সময়ে রানাকে গ্রেফতার করা হলেও আজও সেটার কোন প্রকৃত বিচার হয় নি যেটা হতে পারতো দৃষ্টান্ত।



অপরিকল্পিত শিল্পব্যবস্থা বন্ধ করতে হলে দরকার সুষ্ঠু তত্ত্বাবধান এবং অনিয়ময়ের দৃষ্টান্তমূলক বিচার। এই টাইপের দূর্ঘটনা প্রতিকারের উপায় অনেক কঠিন।একটা প্রানের মূল্যওপৃথিবীর কোন কিছু দিয়ে পরিশোধ করা সম্ভব না। তাই প্রতিরোধই করতে হবে।যেটা অতীত থেকে শিক্ষা নিয়ে করা উচিৎ ছিল।কিন্তু কতটুকু করা হয়েছে?

দুর্ঘটনা বলে আসে না।কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে দ্বায়িত্বহীনতার জন্য যারা নিহত হয়েছেন তাদেরকতো খুন করা হয়েছে।অথচ খুনীদের কিছুই হচ্ছে না।তারা এসির নিচে হাওয়া খাচ্ছে নিরীহ শ্রমিকদের কয়লা বানিয়ে।তাজরীন ফ্যাশনের মালিকের কিছুই হয় নি।
এই ব্যবসায়ীরা বেশিরভাগই রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকে না।কিন্তু সুবিধামত ঠিকই নোংরা রাজনৈতিকদের নির্বাচনের খরচ দিয়ে প্রভাব রেখে দেয়।

এই শ্রমিকদের পক্ষে কাজ কি করেছে সরকার ? নতুন করে সৃষ্ট প্রত্যেকটা ঘটনার দায় কি সরকার এড়াতে পারে ? সরকারও পূর্ব খুণীদের বিচার না করে নতুন এই অবস্থা সৃষ্টিতে দায় এড়াতে পারে ?
যারা মনে মনে চিন্তা করছেন কিছু হলেই আমরা সরকারের উপরে দায় চাপাই তাদের বলছি মানুষ হিসেবে চিন্তা করুন সমর্থক বা দালাল হিসেবে নয়। নতুন ঘটনা সরকারের উপর চাপানোর কথা বলছি না। পুরান ঘটনার কথাই বলছি।সেটার দায়তো এড়াতে পারে না সরকার। বলছি বিচারবীহীন ব্যবস্থার কথা।যেখানে একটা নিকৃষ্ট ঘটনা বিচারের অভাবে আরো কয়েকটা ঘটনা সৃষ্টির সুযোগ করে দিচ্ছে।

আর বিচারবিহীন ব্যবস্থায় অভ্যস্ত হতে চাই না। সুষ্ঠূ তদন্তের মাধ্যমে টংগীর দুর্ঘটনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।সেইসাথে আগের ঘটনা গুলোরও।

সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×