somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ষোড়শ সংশোধনীর অবৈধতা,বৈধতা পেলে কি হতে পারে!?!

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রধান বিচারপতির বিরুদ্ধে যেভাবে আক্রমণাত্মক মন্তব্য আর মানববন্ধন করছে তাতে ষোড়শ সংশোধনী বৈধ হলে কি করবে ধারণা করা যায়? এত নাটক আর তর্কবিতর্ক লাগতো না তখন।মতের সাথে অমিল হলেই সোজা বাগাড়ে। আর এই পাওয়ারটাই চাচ্ছে ক্ষমতাসীন দল।

তোমার মতো উকিল এ দেশের চিফ জাস্টিস হতে পারত না
ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বাতিলের দাবিতে মানববন্ধন

ভয়ানক একটা ব্যাপার হবে যদি আসলেই বৈধতা পায় ষোড়শ সংশোধনী।দেশ ওই পরিস্থিতিতে নাই ষোড়শ সংশোধনী বৈধতা পেলে তা কোন উপকারে আসবে।বিএনপি ষোড়শ সংশোধনীর অবৈধতা ঘোষণায় এখন বাহবা দিলেও ক্ষমতায় গেলে তারাও চাইবে এমন কিছু বৈধতা পাক।আর এই আশংকা করাই যায় তত্ত্বাবধারক সরকারের ব্যাপারটার সাথে তুলনা করে।বিএনপিই প্রথম তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে চেয়েছিল যার পূর্ণতা আওয়ামীলীগ দিয়েছে।

রাজনৈতিক দলগুলো সবসময়েই চায় নিজেদের পক্ষে ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে।যে দল ক্ষমতায় থাকে সে দলেরই লাভ।তাই বিরোধীদল খুব স্বাভাবিক ভাবেই বিরোধীতা করে।কিন্তু এই ধরণের সিদ্ধান্ত প্রকৃত ভাবে জনগণের জন্যই সবচেয়ে বড় হুমকি।তাই জনগণকে সোচ্চার থাকতে হবে।যতই জনগণের ক্ষমতায়ানের জন্য ষোড়শ সংশোধোনীর বৈধতা চাওয়া হোক না কেন আদৌত পক্ষে জনগণ সেখানে চোখে ধুলা দেয়ার জন্যে ব্যবহৃত হবে শুধু আর কিছুই না।বিচারপতিরা জনগণের জন্য বেশি ভয়ের নাকি জনপ্রতিনিধি নামক রাজনৈতিক নেতারা সেটা সবার কাছেই পরিষ্কার।

তাছাড়া জনগনের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থই বড় জনপ্রতিনিধিদের কাছে।আর এটা বুঝা যায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ থেকেই। যেখানে সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, “কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন,তাহা হইলে সংসদে তাঁহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ-সদস্য হইবার অযোগ্য হইবেন না।”
তার মানে সংখ্যাগরিষ্ঠ দল চাইলেই নিজেদের স্বার্থে নতুন অনেক কিছুই পাশ করতে পারবে খুব সহজভাবেই।এবার সেটা কতটা ঠিক সামগ্রিকভাবে তা মূল্যায়নের সু্যোগ থাকে না।কোন জনপ্রতিনিধি কোন সিদ্ধান্তের সাথে একমত না হলেও বাধ্য হয়ে স্বাভাবিক ভাবেই হ্যাঁ ভোট দিচ্ছেন। সেই হিসেবে ষোড়শ সংশোধনী বৈধতা পেলে পরিস্থিতি কি হবে ভাবা যায় ?
ষোড়শ সংশোধনী বৈধতা পেলে বিচারপতিরা নিজেদের অবস্থান ঠিক রাখতে স্বাভাবিক ভাবেই ক্ষমতাসীন সরকারের প্রতি নমনীয় থাকবে।যেটা ন্যায় বিচার নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ করবে।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা; সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

×