
ছবিঃ সংগৃহীত
১. যারা এখন নির্লজ্জের মত বলছে সুষ্ঠু ভাবে ভোট হয়েছে। বিরোধীরা নামতে পারে নি এটা তাদের ব্যার্থতা। এদের দৃষ্টিভঙ্গি তো এখনই দেখা যাচ্ছে স্পষ্ট।
২. যারা দুই দিন আগেও লজিকের মায়রে বাপ করে হলেও প্রোপাগান্ডা চালাতো আওয়ামী লীগই একমাত্র স্বাধীনতার সপক্ষে শক্তি। এখন নির্বাচনের হালচাল দেখে বলছে এটা অনাকাংখিত ছিলো, এটা খুব খারাপ হয়েছে। এদের বোঝা বা উপলব্ধির ক্ষমতা যদি আসলেই পরিবর্তন তথা উন্নত হয় তাহলে ভালো। তারপরও এদের মনে রাখা দরকার দৃষ্টিভঙ্গির আপডেট জানার জন্য। কারণ এদের মতই এক দল ২০১৪ এর ৫ ই জানুয়ারি নির্বাচন নিয়ে ভোট দেয়ার আক্ষেপ এবং গণতান্ত্রিক পজেটিভ ন্যারেটিভ দেখিয়েছিলো কিন্তু পরে এরাও আসল দৃষ্টিভঙ্গি দেখিয়েছে। এরা পরবর্তীতে এমন ভাবে প্রোপাগান্ডা চালিয়েছে বিনা ভোটের যে সরকার ছিলো তা বৈধ বুঝানোর চেষ্টা করেছে। তাই সময় পার হলেই অনেকে আবার খোলস ছেড়ে বের হবে।
৩. যারা চুপ থাকে বা আছে, মাঝে মাঝে বিনোদনও নেয়। এদেরও একটা অংশ দেখা যাবে সদ্য ঘটে যাওয়া এই নির্বচনকে ভবিষ্যতে পজিটিভ ভাবে উপস্থাপন করবে। ধীরে ধীরে এরাও প্রোপাগান্ডা আর বন্দনা শুরু করবে। তাই এদের দৃষ্টিভঙ্গিও বুঝার দরকার আছে।
......
কেন এদের দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা খেয়াল রাখতে বলছি এইজন্য "যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।" তাই ভবিষ্যতে এদের প্রোপাগান্ডার ফাঁদে পড়ে এদের ভালো ভাবা বা এই নির্বাচনের বিশ্রী ঘটনা ভুলে যাওয়া যাতে না হয়। যারা স্পষ্ট ভাবেই ১ নাম্বারের মত নির্লজ্জ তাদের দ্বারা মানুষ বিভ্রান্ত না হলেও ২ এবং ৩ এর ধারা হয়। কারণ এরা ভালো ভালো কথা বলবে এর ফাঁকে একটা দুটো করে নেগেটিভ দৃষ্টিভঙ্গিকে পজিটিভ হিসেবে দেখানোর চেষ্টা করে। তাই যাদের ভুলে যাওয়ার স্বভাব এবং খোঁজখবর কম রাখে তারা এদের বিশ্বাস করে বসে থাকে।
সাবধান হোন এখনই,অনলাইনে অফলাইনে দৃষ্টিভঙ্গি এবং এর পরিবর্তনে খেয়াল রাখুন শুধুমাত্র বিভ্রান্তি থেকে রক্ষা পেতে । আশেপাশে এমন মানুষের অভাব নেই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




