somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনগড়া কথোপকথন-১

১৮ ই জুন, ২০২০ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথা বলেন না কেন?
-বললেইতো শেষ হয়ে যাবে।

কথা আটকে রাখতে অস্বস্তি লাগে না?
- হ্যাঁ লাগেতো।

তো রাখেন কেন?
-বললেইতো শেষ হয়ে যাবে।

তো?
-কিছু একটা বলার আছে ভাবলেতো অস্বস্তি কমে আসে।

বললেতো আর অস্বস্তি লাগবে না।
-বললে কথা শেষ হয়ে যাবে।

তো?
- কথা শেষ হলে আর কিছুই থাকবে না অপেক্ষা করার মত। তখন আর অস্বস্তি লাগবে না শুধু চাপা কষ্ট হবে। সময়ে সময়ে চেপে ধরা কষ্ট।

তো পরে আবার কথা বলবেন।
-কথা বলার দরজা যদি বন্ধ হয়ে যায় বলার পর!

হোক!
-ভীষণ কষ্ট হচ্ছে।

কেন? আপনার না জমা কথা আছে?
-বলেইতো ফেললাম এতক্ষণ।

কথাতো শেষ হয় নি।
-কথা বেশি হলে কি হয় জানেন?

কি হয়?
-কিজানি একটা আছে কিজানি একটা নেই এমন দোটানায় ভুগতে হয়।

আবলতাবল বকছেন কেন?
-বকছি না তবে কষ্ট বেড়ে গেলে প্রলাপ ধরবো।

কি বলবেন প্রলাপে?
-আমাদের এই কথা যাতে কখনও শেষ না হয়।

কেন?
-ভীষণ কষ্ট হচ্ছে।

তারপর?
-তারপর তুমি কেন এত ভালো অভিনয় করো?

কিসের অভিনয়? প্রলাপ শুরু হয়ে গেছে?
-প্রেম না হলে প্রেমিক প্রলাপ শুরু করে।

আপনি প্রেমিক?
-হ্যাঁ, বিশ্বাস হয় না?

কই একবারও তো হাত ধরতে বললে না?
-বললেই যদি শেষ হয়ে যায়?

অসহ্যকর! আবার একই কথা! শেষ হবে কেন?
-অভিমানে ডুব দাও যদি।

দিবো না। আপনি বড্ড বাচাল।
-প্রেমিকেরা বাচালই হয়।

আর প্রেমিকারা যে খুব শুনে যেতে পারে।
-আপনার শুনতে ইচ্ছে করছে?

না। এতো আপনি আপনি শুনতে ইচ্ছে করছে না। তুমি বড্ড বাচাল।
-তুমি সায় দিলে, তুমি কেন তুইও বলতে পারি।

তুমি অসভ্যও।
-প্রেমিক ছিঁচকে হয় অসভ্য না।

খুব লেগেছে ছিঁচকেচোর?
-এই দুপুর রোদে মন চুরি শেষ। চলো পালিয়ে যাই।

কোথায়?
-এই পিচঢালা রাজপথে থেমে থেমে চায়ের কাপে।

চলো...


(মনগড়া কথোপকথন। মার্চ ৩১,২০২০ রাত ১১ টা বেজে ৩১ মিনিট।)
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২০ রাত ১০:০৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"সুপ্রিম কোর্টের আইনজীবী চৌতালী রায়ের অজ্ঞতা না ধৃষ্টতা ?"

লিখেছেন আরািফন, ২০ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

একজন আইনজীবী হয়েও সে যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি দেখিয়েছেন,তা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
অধিকার আদায়ের আন্দোলনের নামে দেশের মানচিত্র খণ্ডিত করার হুমকি কোন নাগরিক... ...বাকিটুকু পড়ুন

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

আজ বিশ্ব বাবা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২১ শে জুন, ২০২৬ ভোর ৫:৩৬

বাবা: নীরব ত্যাগের এক অনন্ত মহাকাব্য।
========================
আজ বিশ্ব বাবা দিবস। আমাদের দেশে মা দিবস যতটা জাঁকজমক ও আবেগের সঙ্গে পালিত হয়, বাবা দিবস ততটা আলোচনায় আসে না। অথচ একজন সন্তানের জীবনে... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

×