somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দোলনের সাজেশন ছিলো বিএনপির জন্য, পরীক্ষা দিচ্ছে এনসিপিসহ বাকী জুলাই শক্তি!

০৯ ই মে, ২০২৫ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বিকালে লিখছিলাম বিএনপিকে আন্দোলন করার জন্য।
ওমা! রাতে দেখি এনসিপি সহ লীগ-বিরোধী জুলাই শক্তি আন্দোলন করতেছে।

গতকালের লেখাঃ সাবেক রাষ্ট্রভাঁড়ের দেশ ত্যাগ

এদিকে এই কারবার দেইখা সামুতে একজন জিগায়া বসলো, আমি প্রশ্নফাঁস জেনারেশনের কিনা!
অথচ এটা প্রশ্ন না, সাজেশন ছিলো। কিন্তু দিছিলাম একজনরে মানতেছে আরেকজন।
যারে সাজেশন দিছি সে পরীক্ষাই দিচ্ছে না, উলটো পরীক্ষাবিরোধী অবস্থানে আছে।

৩২ ভাঙার সময়ে যেমন বিএনপির অবস্থান বা ম্যান্ডেট জানতে চাচ্ছিলাম ঠিক তেমনি গতরাতেও বিএনপিকে খোঁজা শুরু করলাম।
পরে দেখি ম্যান্ডেটতো দূরে, বিএনপির সাইবার ফোর্স দেখি পুরো উলটো অবস্থান। অফিসিয়ালি কি অবস্থান সেটা অবশ্য জানা নেই এখনও।

বিএনপি-ছাত্রদলের দাবী, এটা ইন্টেরিম এর সাজানো আন্দোলন। কারণ আন্দোলনের প্যাটার্ন। কথায় যুক্তি আছে। আবার অনেকেতো ২০১৩ এর শাহবাগের বিরিয়ানি আন্দোলনের সাথে মিলাচ্ছে একটু পানি ছিটা দেয়ায়।

কিন্তু এই যুক্তি কি এখনকার প্রেক্ষাপটে পুরোপুরি খাটে? পুলিশ ইচ্ছে করে হোক, ভয়ে হোক আইনশৃঙ্খলাই ঠিকমতো সামলাচ্ছে না। সেখানে যারা জুলাইয়ের নায়ক, হাসিনারে খেদাইছে, যাদের জন্য আজকের ইন্টেরিম - তাদেরকে কি পুলিশ আগ বাড়ায়া হামলা করতে যাবে?

আর রাস্তায় নামলেই যদি পুলিশ পেটাবে, এই আশা নিয়ে বসে থাকে - তাইলে জুলাইর কি দরকার ছিলো? নাকি পুলিশ আগের অ্যাকশনেই থাকুক, শুধু নিজেদের পক্ষ হয়ে, এটাই চাওয়া? এই চাওয়াতে অবশ্য দোষের কিছু নাইক্যা। সরকারে থাইকা আগের মত জনবিরোধী পুলিশ পাইলে গদি মজবুত থাকে। অদূর ভবিষ্যতের সত্য হিসেব এখন একটু স্বাদ চাইলে সেটাও দোষের কিছু না।

আর এনসিপির বিরুদ্ধে যেহেতু গৃহপালিত আন্দোলনের অভিযোগ উঠেছে তারাও সেটা প্রমাণ করুক।
শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ না, আরো দাবী গুলোও তুলুক যেটা জুলাইর ফল হিসেবে আপামর জনগণের অধিকার।
যেমন -
১। জুলাই সনদ
২। সকল নিখোঁজ, শহীদ, আহতদের পূর্ণাঙ্গ লিস্ট এবং তাদের সহায়তার আপডেট।
৩। ফ্যাসিবাদ যাতে আর কখনও কায়েম না হয় তার জন্য দ্রুত প্রয়োজনীয় সংস্কার।
৪। লীগের বিচার কার্যক্রম।


এই দাবীগুলোও থাকলে আশা করা যায় এই আন্দোলন গৃহপালিত বলার সুযোগ থাকবে না।
বিএনপিরও আপত্তির সুযোগ থাকবে না। থাকলেও প্রকাশের ভাষা সহজ হবে না।

বিএনপি কি করবে?

আর বিএনপি-ছাত্রদলের অনলাইন যোদ্ধা-বোদ্ধারা যেহেতু বলছে এখানে শুধু রাজনৈতিক দল নিষিদ্ধের আলাপ, লীগের বিচারের আলাপ নাই। তাহলে তারাও বিচারের আলাপ তুলে যোগ দিক। আর ইগোইস্টিক প্রবলেমের জন্য যদি যোগ নাই দেয়া যায়, তাহলে নিজেরাই আরেকটা আন্দোলন দিক।
এতে বিএনপির বিরুদ্ধেও যে, লীগকে দল হিসেবে টিকায়া রাখার যে আলাপ সেটাও থাকলো না।

তবে এনসিপি সহ লীগবিরোধী জুলাই শক্তি একটা ইন্টারেস্টিং ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করতে পারে।
সেটা হচ্ছে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকারে সুযোগ চাওয়া এই ইস্যুতে। কোনভাবে যদি সাক্ষাৎকার পাওয়া যায় ইন্টারেস্টিং একটা আউটপুট তো পাওয়া যাবে।


যমুনা থেকে শাহবাগে লীগ নিষিদ্ধের নতুন আলোড়নে দুটো জিনিস বিদঘুটে লাগছে। যেটা করা উচিৎ হয় নাই।
১। মঞ্চ বানানো। আন্দোলন অর্গানিক লাগে না এগ্লা মঞ্চ বানালে। সমাবেশ সমাবেশ ভাব চলে আসে।
২। লীগ জবাই করার স্লোগান। তফাৎ রাখা দরকার লীগের সাথে। এগুলো লীগের বয়ান ছিলো।

যাকগে, জুলাইর শক্তিগুলো ভাগভাগ হয়ে কত তাড়াতাড়ি লীগ ফিরায়া আনার বন্দোবস্ত তৈরি করে, আক্ষেপের সাথে সেটাই দেখার বিষয় হবে হয়তো সামনে।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৫ রাত ৮:৪৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রোফাইল ফ্রেমের আগে: ২০০৬ সালের স্বাধীনতা দিবসের ব্লগগুলি

লিখেছেন শরৎ চৌধুরী, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১:২২

বিশ বছর আগে, ২০০৬ সালের স্বাধীনতা দিবসে সামহ্যয়ার ইন ব্লগে কী লেখা হচ্ছিল—এই প্রশ্নটি কেবল নস্টালজিয়ার নয়, বরং বাংলাদেশের ডিজিটাল জনপরিসরের এক প্রাথমিক মুহূর্তে ফিরে যাওয়ার প্রশ্ন।



আজ যখন আমরা... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×