চিকিৎসাবিজ্ঞানে ২০০৯ সালের নোবেল পুরস্কার পেয়েছেন তিন আমেরিকান বিজ্ঞানী। ক্রোমজম কীভাবে নিজেকে প্রতিস্থাপনের মাধ্যমে কোষের ক্ষয় সত্ত্বেও টিকে থাকতে সক্ষম হয় তা আবিষ্কার করার তাদের এই সম্মানে ভূষিত করা হল। পুরস্কার প্রদানকারী সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট সোমবার একথা জানিয়েছে।
বিজ্ঞানীত্রয়ী হলেন- অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী এলিজাবেথ ব্ল্যাকবার্ন, ব্রিটেনে জন্মগ্রহণকারী জ্যাক সোজোস্টাক ও ক্যারন গ্রেইডার। তারা পুরস্কারের অর্থ- ১০ মিলিয়ন সুইডিশ ক্রাউন (১ দশমিক ৪২ মিলিয়ন ডলার) ভাগাভাগি করে নেবেন।
ক্যারোলিনস্কা ইনস্টিটিউট বলেছে, এই তিনজন "জীববিজ্ঞানের একটি বড় সমস্যার সমাধান করেছেন।"
কোষ বিভাজনের সময় ক্রোমজম কীভাবে পুরোপুরি প্রতিস্থাপিত হয় এবং কোষের ক্ষয় সত্ত্বেও টিকে থাকতে সক্ষম হয়- এই আবিষ্কার করেছেন তারা।
রীতি অনুযায়ী প্রতিবছর প্রথমে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। ডিনামাইট আবিষ্কারক ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের দান করে যাওয়া অর্থে বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।