somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাওয়ার আগেই খরচের হিসাবে বসছে সরকার!

২৬ শে মার্চ, ২০১০ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জি-৮ সম্মেলনে প্রতিশ্রুত তহবিল থেকে বাংলাদেশ কী পরিমাণ অর্থ পাবে তা না জেনেই সেই অর্থ ব্যয়ের কৌশল নির্ধারণের কাজ শুরু করেছে সরকার।

খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত 'বাংলাদেশ খাদ্য নিরাপত্তা বিনিয়োগ ফোরাম'-এর এক সভা শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কর্মকৌশল নির্ধারণ বিষয়ক তথ্য দেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, "জি-৮ সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একশ কোটি ডলার দেবেন। এ অর্থ থেকে বাংলাদেশ একটি বড় অংশ পাবে।

"বাংলাদেশ কীভাবে এ অর্থ ব্যয় করবে, সেজন্য সব মন্ত্রণালয়কে কর্মকৌশল নির্ধারণ করতে বলা হয়েছে।" জানান খাদ্যমন্ত্রী।

৩৫তম জি-৮ সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর খাদ্য নিরাপত্তায় দুই হাজার কোটি ডলারের তহবিলের প্রতিশ্রুতি দেয় উন্নত দেশগুলো। গত বছরের ৮-১০ জুলাই ইতালিতে ওই সম্মেলন হয়।

কানডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত জি-৮ গ্রুপের প্রতিশ্রুত তহবিলে যুক্তরাষ্ট্র একশ কোটি ডলার দেওয়ার কথা।

কানাডায় অনুষ্ঠিতব্য জি-৮'র ৩৬তম সম্মেলনে নির্ধারণ হবে প্রতিশ্র"ত তহবিল থেকে বাংলাদেশ কী পরিমাণ অর্থ পাবে। এর আগেই 'না পাওয়া অর্থের' ব্যয়কৌশল নির্ধারণে ওয়াকির্ং কমিটি করেছে সরকার।

খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বরুণ দেব মিত্রকে প্রধান করে ওয়ার্কিং কমিটিটি করা হয়েছে।

মন্ত্রী জানান, আগামী ২৫-২৬ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ফোরামের আন্তর্জাতিক এক সম্মেলনে এসব প্রস্তাবনা চূড়ান্ত করা হবে।

ওগুলোই জুলাই মাসে প্রথমে ফিলিপাইনের ম্যানিলায় এডিবি-ইফাদ-এফএও বিনিয়োগ ফোরাম এবং পরে কানাডায় অনুষ্ঠিতব্য জি-৮ সম্মেলনে আলোচিত হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, "সেখানেই বাংলাদেশের জন্য বরাদ্দ নিশ্চিত করা হবে।"

খাদ্যমন্ত্রী জি-৮'র ৩৬তম সম্মেলন আগামী জুলাইয়ে হবে বললেও জি-৮'র ওয়েবসাইটে (http://g8.gc.ca/g8-summit/) এ সম্মেলন আগামী ২৫-২৬ জুন হবে বলে উল্লেখ রয়েছে।

বৃহস্পতিবার রাজ্জাক জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশকে মডেল হিসেবে নিয়েছেন। কারণ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা কর্মসূচি ও ব্যবস্থাপনার ব্যাপারে তিনি তথ্য নিয়েছেন। তিনি নিশ্চিত হয়েছেন, বাংলাদেশ এর সুষ্ঠু ব্যবহার ও ব্যবস্থাপনা করতে পারবে। বাংলাদেশও এ সুযোগটি যথাযথভাবে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে চায়।

খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোখলেছুর রহমান, কৃষি সচিব সিকিউকে মোস্তাক আহমেদ, স্বাস্থ্য সচিব শেখ আলতাফ আলী, খাদ্য সচিব বরুন দেব মিত্র (বিডি মিত্র), ইউএসএআইডি'র মিশন প্রধান ডেনিশ রলিনস, এফএও'র আবাসিক প্রতিনিধি এড স্পাইকার্স, ডিএফআইডি'র আরিফার রহমান, ইউনিসেফ'র পুষ্টি বিশেষজ্ঞ ক্যারি মোরিশন, বিআইডিএস'র ড. আসাদুজ্জামান, এফবিসিসিআই'র সভাপতি আনিসুল হক উপস্থিত ছিলেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×