somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরণব্যাধি ক্যান্সার এর কিছুু বাহ্যিক লক্ষণ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শরীরে ছড়িয়ে পরা রোগটি আসলে
ক্যান্সার- কিন্তু তা বুঝতে অনেক সময়
লেগে যায় আক্রান্ত ব্যক্তির। সময়মতো
ডাক্তারের কাছে যেতে অবহেলা করায়
পুরুষেরা বিপদ টের পান অনেক দেরিতে।
বেশিরভাগ সময়েই এই দেরির কারণে
ঝুঁকিতে পড়ে তাদের জীবন। ১৩টি লক্ষনে
জেনে নিন, আপনিও কি আছেন এমন
ঝুঁকিতে? ১) মুত্রত্যাগে সমস্যা অনেক দিন
ধরে মুত্রত্যাগের সময়ে ব্যাথা, মুত্রের
সাথে রক্ত যাওয়া, শুক্রাণুর সাথে রক্ত
যাওয়া এগুলো হতে পারে প্রস্টেট
ক্যান্সারের লক্ষণ। ২) যৌনাঙ্গে পরিবর্তন
নারীদের যেমন নিজেদের স্তনে পরিবর্তন
দেখা গেলে স্তন ক্যান্সারের জন্য টেস্ট
করাতে হয়, তেমনি পুরুষেরও যৌনাঙ্গ
বিশেষ করে অন্ডকোষে কোনোরকম পরিবর্তন
দেখা গেলে অতিসত্বর ডাক্তারকে
জানাতে হবে। অণ্ডকোষের আকার
আকৃতিতে পরিবর্তন, স্ফীতি, ওজনে ভারী
হয়ে যাওয়া বা এতে কোনো পিন্ড
স্রিস্তি হওয়া হতে পারে অণ্ডকোষের
ক্যান্সারের লক্ষণ। ৩) ত্বকে দৃশ্যমান পরিবর্তন
ত্বকের ক্যান্সারের দিকে বেশিরভাগ
মানুষই লক্ষ্য করেন না। ত্বকে নতুন কোনো
তিল, আঁচিল অথবা কালো দাগ ত্বকের
ক্যান্সারের পুর্বাভাস দেয়। আপনি যদি
দেখেন এগুলো আগের চাইতে আকারে বড়
হচ্ছে বা ছড়িয়ে পরছে তবে অবশ্যই
ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।
৪) মুখে ক্ষত অথবা ব্যাথা মুখে ব্যাথা হলে
তা ঠিক করা ডেন্টিস্টের কাজ,। কিন্তু
আপনি যদি দেখেন এমন কোনো ক্ষত বা
ব্যাথা যা দীর্ঘদিন ধরে আছে, সারছে না
কোনোভাবেই, তাহলে আপনি ডাক্তারকে
জানাবেন অবশ্যই। যারা ধূমপান করেন
তাদের ক্ষেত্রে এই ঝুঁকি নিঃসন্দেহেই
বেশি। ৫) টানা অনেকদিন ধরে কাশি তিন
সপ্তাহের বেশি সময় ধরে কাশি হচ্ছে অথচ
আপনার ঠাণ্ডা সর্দি বা অ্যালার্জি
কোনো সমস্যাই নেই, তবে তা হতে পারে
যক্ষ্মা। যক্ষ্মাও যদি না হয়, তবে লাং
ক্যান্সারের লক্ষণ হতে পারে এই কাশি। এর
পাশাপাশি থাকতে পারে বুকে এবং
হাতে ব্যাথা। ৬) মলের সাথে রক্ত মলের
সাথে রক্ত গেলে তা পাইলস বা এ ধরণের
রোগ হতে পারে তা সত্যি। কিন্তু এটা
কোলোন ক্যান্সারেরও লক্ষণ হতে পারে।
আগে এটা বয়স্ক মানুষের মাঝে বেশি
দেখা যেত কিন্তু এখন তা কম বয়সীদের
মাঝেও দেখা যায় তাই সাবধান থাকা
জরুরী। ৭) পেটে ব্যাথা অথবা বমি ভাব
সাধারণ বদহজমের সমস্যা নিয়ে মাথা
ঘামানোর মত কিছুই নেই। কিন্তু ঘন ঘন পেট
ব্যাথা, পেটের পেশিতে টান পড়া এবং সব
সময় বমি বমি লাগাটা মোটেও স্বাভাবিক
নয়। এটা হতে পারে লিউকেমিয়া অথবা
ইসোফ্যাগাল, লিভার, প্যানক্রিয়াটিক
অথবা কলোরেকটাল ক্যান্সারের লক্ষণ। ৮) ঘন
ঘন জ্বর বা ইনফেকশন সাধারণত আপনার
স্বাস্থ্য ভালোই। কিন্তু সম্প্রতি ঘন ঘন জ্বর
হচ্ছে আপনার, ফ্লু-এর মত উপসর্গ দেখা দিচ্ছে,
ইনফেকশন হচ্ছে সহজে। তবে তা হতে পারে
লিউকেমিয়ার লক্ষণ। কারন এটি শরীরের রগ
প্রতিরোধ ক্ষমতা ভেঙে দেয়। ৯) ঢোক
গিলতে কষ্ট হওয়া গল খুসখুস করা এবং ঢোক
গিলতে কষ্ট হওয়া একদিকে যেমন গলা এবং
পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ হতে পারে,
তেমনি হতে পারে লাং ক্যান্সারের
প্রাথমিক পর্যায়ের উপসর্গ। ১০) শরীরে
কালশিটে পড়া ছোটখাটো ব্যাথাতেই
শজে ত্বকে কালশিটে পড়ে যাওয়া, এমনকি
কোনো কারন ছাড়াই শরীরের এখানে
ওখানে অযথাই কালশিটে পড়াটা হতে
পারে লিউকেমিয়ার আরেকটি লক্ষণ। ১১)
অপ্রত্যাশিত ওজন হ্রাস ওজন কমানোটাকে
অনেকেই স্বাগত জানান। কিন্তু কোনো
কারন ছাড়াই দ্রুত অনেকটা ওজন ঝরে
জাওয়াটা মোটেই ভালো নয়। এটা
বিভিন্ন ধরণের ক্যান্সারের লক্ষণ হতে
পারে। ১২) অকারণ ক্লান্তি ক্লান্তি সবার
মাঝেই দেখা যায়। বিশেষ করে সপ্তাহের
শেষের দিনটা তো সবারই কাটে ঘুমে ঘুমে।
কিন্তু মাসখানেক ধরে প্রতিদিনই ক্লান্ত
লাগছে, অথবা সহজেই হাঁফ ধরে যাচ্ছে,
তবে ডাক্তার দেখাতেই হবে। এটা
হতেপারে লিম্ফোমা বা লিউকেমিয়ার
লক্ষণ। ১৩) প্রচন্ড মাথাব্যাথা মাইগ্রেনের
সমস্যা নেই, কখনোই তেমন মাথাব্যাথা করে
না কিন্তু হঠাৎ করেই প্রচন্ড মাথাব্যাথায়
ভুগছেন কিছুদিন ধরেই, তবে তা ব্রেইন
টিউমারের লক্ষণ হতে পারে।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

×