somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিলিটারী ডায়েট চার্ট ( তিন দিনে চার কেজি)

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি কি অতি অল্প সময়ে ওজন কমানোর কথা ভাবছেন? তাহলে আপনার জন্য অল্প সময়ে ওজন কমাতে অনুসরণন করতে হবে মিলিটারি ডায়েট চার্ট। এক কথায় খুব দ্রুত ওজন কমানোর জন্য খুব কার্জকরী একটি পদ্ধতি হলো মিলিটারি ডায়েট প্লান যা মাত্র তিন দিনে আপনাকে দশ পাউন্ড বা চার কেজি ওজন কমাতে সহায়তা করবে। খুব অল্প সময়ে ফল পাওয়ার জন্য এটি একটি সহজ সমাধান। তবে ওজন কমাতে এই পদ্ধতিটি আপনি ভারী মেদ কমানোর সাথে গুলিয়ে ফেলবেন না, কারন এই পদ্ধতি আপনার শরীরের জমে থাকা অতিরিক্ত পানি বা ওয়াটার ওয়েট ঝড়িয়ে ফেলতে সহায়তা করবে। আর আপনাকে মনে রাখতে হবে যে কোন মেডিকেল প্রসিডিওর ছাড়া এক সপ্তাহে দশ পাউন্ড বা চার কেজি মেদ কমিয়ে ফেলা একেবারেই অসম্ভব তবে আপনি এই মিলিটারি ডায়েট চার্ট অনুসরণ করে দেখতে পারেন যার ফল আপনি অল্প সময়ে পর্যবেক্ষন করতে পারবেন।

মিলিটারি ডায়টে প্ল্যান দ্রুত ওজন কমানোর একটি স্বল্পমেয়াদি খাদ্যনিয়ন্ত্রণ পদ্ধতি। যাদের হাতে একদমই সময় কম ডায়েটিং করার জন্য বা সামনেই অল্প কিছুদিন পর কোন অনুষ্ঠান আছে ও এর মধ্যেই ওজন কমাতে হবে খুব দ্রুত তারা এটা একবার অনুসরণ করে দেখতে পারেন! নিম্নে মিলিটারি ডায়েট কে দিন ভিত্তিক অনুক্রমিক ভাবে উপস্থাপন করা হলো।

প্রথম দিন
মিলিটারি ডায়েট এর প্রথম দিনে আপনাকে প্রায় এক হাজার তিনশত কিলো ক্যালরি পরিমান খাদ্য দিয়ে শুরু করতে হবে। নিম্নে আপনার জন্য প্রথম দিনের তিন বেলার খাদ্য তালিকা দেয়া হলো।

সকালের নাস্তা

একটা ছোট কমলা বা অর্ধেক গ্রেপফ্রুট।
এক স্লাইস টোস্ট।
দুই টেবিলচামচ কম লবনের পিনাট বাটার।
চিনি ছাড়া এক মগ চা বা কফি। (ক্যাফেইন সমৃদ্ধ)
দুপুরের খাবার

অল্প লবনে রান্না করা এক টুকরা টুনা মাছ, তবে আপনি টুনা মাছ না পেলে অন্য যে কোনো মাছ কিন্তু বিশেষ করে তৈলাক্ত মাছ ব্যতিত যেমন পাঙ্গাশ, আইড় ইত্যাদি।
এক স্লাইস টোস্ট।
চিনি ছাড়া এক মগ চা বা কফি।
রাতের খাবার

অল্প তেল আর লবনে রান্না করা মুরগির বুকের মাংস বা লেগপিস। (তিন আউন্স এর বেশি না)
আধা কাপ বরবটি বা শিম সিদ্ধ। (হালকা লবন আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করবেন, চাইলে চিকেন স্টক দিতে পারেন)
একটা কলার অর্ধেক বা এক কাপ পাকা পেঁপে।
একটা ছোট বা মাঝারি আকারের আপেল।
খুব অল্প পরিমানে ভ্যানিলা আইসক্রিম। (পুরো এক কাপ না)

দ্বিতীয় দিন
সফল ভাবে প্রথম দিন পার করার পরে দ্বিতীয় দিনে আপনার খাদ্যতালিকায় এক হাজার একশত কিলো ক্যালরি সম পরিমান খাদ্য তিন বেলায় ভাগ করে খেতে হবে। সে অনুপাতে আপনার তিন বেলার খাবার গুলো হবে নিম্ন রুপ।

সকালের নাস্তা

একটা সিদ্ধ ডিম।
এক স্লাইস টোস্ট।
অর্ধেক কলা।
দুপুরের খাবার

একটা সিদ্ধ ডিম।
এক কাপ পনির।
৫ টা ডায়াবেটিক ক্র্যাকারস বা নোনতা বিস্কিট।
রাতের খাবার

মুরগির বুকের মাংস বা লেগপিস অথবা চর্বি ছারানো মাংস। আজকাল আমাদের দেশে প্রচলিত মাংসের বিকল্প টার্কি, কোয়েল, তিতির ইত্যাদি পাওয়াযায় যা অনেক পুষ্টিকর ও কম চর্বিযুক্ত। ডায়েট খাবারের মাংসের তালিকায় এগুলো উপযুক্ত।
এক কাপ সিদ্ধ করা ব্রোকলি বা এর পরিবর্তে সমপরিমাণ ফুলকপি বা বাঁধাকপি।
আধা কাপ গাজর।
অর্ধেক বা একটা ছোট সবরি কলা।
খুব অল্প পরিমানে ভ্যানিলা আইসক্রিম। (পুরো এক কাপ না)
তৃতীয় দিন
মিলিটারি ডায়েট এর তৃতীয় দিনে আপনার ক্যালরি গ্রহনের মাত্রা এক হাজার কিলো ক্যালরি তে নামিয়ে আনতে হবে। মনে রাখবেন এই ডায়েট পদ্ধতির শেষ দিনে আপনার খাদ্য গ্রহনের চাহিদা বেশি থাকলেও কোন ভাবেই এর বাইরে অন্য কোন খাবার গ্রহন করা যাবেনা।

সকালের নাস্তা

৫ টা ডায়াবেটিক ক্র্যাকারস বা নোনতা বিস্কিট।
এক আউন্স পনির।
একটা ছোট আপেল।
চিনি ছাড়া এক মগ চা বা কফি।
দুপুরের খাবার

একটা সিদ্ধ ডিম।
একটি টোস্ট।
রাতের খাবার

অল্প লবনে রান্না করা এক টুকরা টুনা মাছ, তবে আপনি টুনা মাছ না পেলে অন্য যে কোনো মাছ কিন্তু বিশেষ করে তৈলাক্ত মাছ ব্যতিত যেমন পাঙ্গাশ, আইড় ইত্যাদি।
একটা কলার অর্ধেক বা একটা ছোট সবরি কলা।
খুব অল্প পরিমানে ভ্যানিলা আইসক্রিম। (পুরো এক কাপ না)
তবে একটা বিষয় বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে যে এই মিলিটারি ডায়েট অনুসরন করার সময় আপনাকে অবশ্যই প্রচুর পরিমানে পানি খেতে হবে এবং দৈনিক কমপক্ষে তিন থেকে চার লিটার। আপনি কফি ও খেতে পারেন কিন্তু কফিতে চিনি, দুধ বা ক্রিম ব্যবহার করতে পারবেন না তবে তা আপনার ডায়েটের ক্যালরির মাত্রা বাড়িয়ে আপনার সাধনার বারোটা বাজাবে।

মিলিটারি ডায়েট প্ল্যানে আপনার মেটাবোলিজম বাড়ে। উচ্চ প্রোটিন সমৃদ্ধ এই ডায়েট আপনাকে শক্তি যোগায় আর আপনার ওজন কমানোর গতি ত্বরান্বিত করে। কাঙ্খিত ফল পেতে একনাগাড়ে তিন দিন এই ডায়েট অনুসরন করতে হবে আর যদি এটা খুব ফলপ্রসু না হয় তবে তিন দিনের ডায়েট শেষে চার দিন গ্যাপ দিয়ে আবার ডায়েটে ফিরে যান। এখানে আরো কিছু টিপস দেয়া হলো যা আপনার এই ডায়েট করার সময় পালন করলে আরো ভালো ফল পাবেন।

মিলিটারি ডায়েট প্লান অধিক কার্যকরী করার সহায়ক টিপস
* আপনার দিন শুরু করুন কমপক্ষে আধা লিটার পানি পান করে যা আপনাকে অযথা বেশি পরিমানে খাদ্য গ্রহনের আগ্রহ থেকে রক্ষা করবে।
* আপনার ডায়েটিং এর মেনুতে যে খাবার গুলো আছে তা আগে থেকেই আপনার ঘরে সংরক্ষন করুন।
* আপনি ডায়েটিং এর পাশাপাশি হাল্কা ব্যায়াম করতে পারেন যা আপনার ওজন কমাতে আরো বেশি ফলপ্রসু হবে। কিন্তু বেশি ভাড়ী ব্যায়াম না করাই ভালো কারণ এই ডায়েটিং এর শুরুতে আপনার শরীর দূর্বল হয়েযেতে পারে, তবে আপনার প্রাত্যহিক রুটিনে হাঁটার অভ্যাস, জগিং, যোগাসন বা মেডিটেশন থাকলে তা চালিয়ে যেতে পারেন।
* একজন সঙ্গী খুঁজে নিন যে কিনা নিজেও ডায়েটিং করছে, তবে সে আপনার পরিবারের কেউ হলে ভাল হয়।
* ভুলেও এলকোহল বা মিষ্টি পানিয় পান করবেন না, যদি বেশি মন চায় কোন পানিয় গ্রহন করতে তবে এক গ্লাস গরম পানির সাথে অর্ধেক লেবুর রস অথবা অল্প জুস পান করতে পারেন।

তো আর দেরী কেন, শুরু করে দিন আজ থেকেই। নিজেই পরীক্ষা করে দেখেন এই মিলিটারি ডায়েট কতটা কার্যকর আপনার জন্যে।

সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৮
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির ডায়েরি: শৈশবের মাছ ধরা, বৃষ্টির দিনে কইয়ের পদযাত্রা আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৯


সামহয়্যার ইন ব্লগের সবাইকে শুভেচ্ছা। শহরের যান্ত্রিক জীবনে যখন হাঁপিয়ে উঠি, তখন স্মৃতির জানালা গলে উঁকি দেয় ফেলে আসা শৈশব। আমার ছোটবেলার সবচেয়ে বড় নেশা আর শখ ছিল—মাছ ধরা! ছিপ,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×