somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবমূল্যায়ন-১

৩০ শে মে, ২০১৪ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসাটা কিন্তু একদিন এ সৃষ্টি হয়না আবার এতো জলদি নষ্টও হয় না, কেও কিন্তু চায় না তার ভালোবাসাটা নষ্ট হোক, পরিস্থিতির সাপেক্ষে হয়তো অনেক কিছু করতে হয়! তবে এক্ষেত্রে মানুষ অনেক স্বার্থপর হয়, তার জীবনকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে গিয়ে অভিনয় করে যায় প্রতিনিয়ত,কিন্তু হারাতে দেয়না তার ভালোবাসাকে...

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক আর বিজ্ঞানের বিচার দিয়ে হোক অন্য সবকিছুর সাথে ভালবাসাটাও দিন দিন ধ্বংসের দিকেই যাচ্ছে...স্বামী-স্ত্রী, যুবক-যুবতির প্রেমের সম্পর্ক এই ধরনের ভালোবাসার নিদর্শনগুলোও সময়ের কষাঘাতে দিকভ্রান্ত হয়ে যাচ্ছে। ভালোবাসা হারাচ্ছে তার মৌলিকত্ব। এর জন্যে একমাত্র দায়ী আমাদের স্বার্থবাদী ধ্যানধারণা। মানুষ যদি তার ভালোবাসাকে জৈবিকতার উর্ধ্বে রাখতে পারত তাহলে ভালোবাসার মত পবিত্র বিষয়টা আজ প্রশ্নবিদ্ধ হতোনা। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে জৈবিকতা কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে তো বৈধ? আমিও বলি বৈধ কিন্তু যদি সেটা সামাজিক নিয়মের মধ্য দিয়ে যায়। মানুষ সামাজিক জীব বলে নিজেকে দাবি করলেও অনেক ক্ষেত্রে সে নিজেকে নিজেই সমাজচ্যুত করে দেয়।

স্বামী-স্ত্রীর সম্পর্ক সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে বৈধ কিন্ত এক্ষেত্রে পরকিয়া চলে আসে কেন? পরকিয়াই যদি আসবে তাহলে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার তো কোন অর্থ হয় না। সেক্ষেত্রে ভালোবাসার অভাব স্পটভাবেই প্রকাশ পায়। পুরনো প্রেমিক প্রেমিকার প্রতি আকর্ষণ, মা-বাবার ইচ্ছেতে অর্থাৎ নিজের অনিচ্ছায় বিয়ে করা, বর্তমান স্বামী বা স্ত্রীর কাছ থেকে ভালোবাসা না পাওয়া, একাকীত্ব ঘোচানো এসবই মূলত কারণ। তাহলে ভালোবাসাটা আমরা কোথায় পাচ্ছি? এখানে অভিনয়ের ভূমিকা চলে আসছে।

এবার আসা যাক তরুণ সমাজের ভালোবাসার সম্পর্কের দিকে, বয়সের তাড়নায় সংগী খুজতে গিয়ে আমরা প্রেমের সম্পর্কে বাধাঁ পড়ে যাই, সেখান থেকে চলে আসে বিয়ে বহির্ভুত শারীরিক সম্পর্ক । যা আদৌ সামাজিকভাবে স্বীকৃত নয়। তবে স্বীকার করতে হয় তরুনদের মাঝে প্রথম প্রেমে ভালোবাসার কমতি থাকে না তবে যাকে পাওয়ার জন্যে এতো কিছু করা হল শেষ পর্যন্ত যদি সেটা টিকে না থাকে পরবর্তিতে তা দাম্পত্য কলহের কারণ হয়ে দাঁড়ায়... ভালবাসার মানুষটাকে না পেয়ে যখন অন্য একজনের সাথে বিয়ের পিড়িঁতে বসতে হয় সেখানে বিষয়টা লোক দেখানো বা অভিনয়। তখন সেটা নিজের একাকিত্ব দূর করা ছাড়া আর কিছুই নয়...।

মোট কথা আমরা যেখানে বৈধ সেখানে অবৈধের অনুপ্রবেশ ঘটাচ্ছি আর যেখানে অবৈধ সেখানে বৈধের অবমূল্যায়ন করছি।
তবে ভালোবাসাটা টিকে আছে এখনও অনেকের মাঝে অনেকভাবে। আশা করি টিকে থাকবে যুগ যুগ ধরে। ভালোবাসাটা বেঁচে থাক তার সুযোগ্য স্থানে......।

সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×