অভাগা জাতি আজ পদতলে পিষ্ট,
সত্যের মাঝ দরিয়ায় মিথ্যা স্পষ্ট,
সাগর জোয়ারে শিশুর ক্রন্দন,
মায়ের বেদনা আর বাবার দহন,
নিভু নিভু করে আজ মানবতাবোধ,
বিশৃংখল পৃথিবী হারিয়েছে সততাবোধ,
বটবৃক্ষের ছায়ায় চলছে অসুরের দংশন,
মানবাধিকারের নামে চলছে রঙ-বেরঙের ফাংশন!
বিরহ মনের নিরীহ মানুষেরা,
হারিয়েছে দিশা, অসত্যকে করেছে পেশা,
গণতন্ত্রের নামে চারিদিকে আজ ক্ষমতার নেশা।
আহত নিয়মে নিহত ধরণী,
সিংহাসনে আজ রাজার বদলে রাণী,
অন্ধ পৃথিবীর কুসমাচার,
দৃশ্যত আজ সকল অনাচার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



