ওপার থেকে অস্ফুট প্রত্যাবর্তন,
মিলনমেলার সহজাত প্রবর্তন
আকাশে চলছে ঘুড়ির অবাধ বিচরণ,
একজোড়া চোখের ভাষায় কাছে পাওয়ার স্বপন,
অবাধ্য অন্ধকার ভরা তারার মেলা,
মধুর মিলনে স্পর্শের খেলা,
পর্বতময় শুষ্ক হাওয়ায় কান পেতে শুনি,
বৃষ্টির আশায় সৃষ্টির বীজ বুনি,
দুষ্টুমি, খুঁনসুটি ভরা সময়গুলো যত যায়,
ফিরে যাওয়ার ভয় ততই তাড়িয়ে বেড়ায়,
যাচ্ছিনা দূরে, দেখা হবে কোন এক দুপুরে,
স্মৃতিগুলো পেখম মেলবে প্রতিদিন ভোরে.....
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



