আমাদের শিক্ষকরা কি গুন্ডা বদমাশদের চেয়েও জাতির কাছে কম মূল্য রাখে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম তখন একটা গল্প পাঠ্য ছিল যার মূল্ বিষয়বস্তু ছিল এরকম, বড় সাহেব স্কুল পরিদর্শনে আসে তার কুকুরসহ,যার ছিল তিন ঠ্যাং, যার পিছনে প্রতিমাসে খরচ হতো ৭৫ টাকা আর পন্ডিতমশাই এর মাসিক বেতন ছিল ২৫ টাকা। বড় সাহেব স্কুল পরিদর্শন শেষে চলে যাওয়ার পর পন্ডিতমশাই ছাত্রদের প্রশ্ন করেন কে বেশী দামী বড় সাহেবের কুকুর নাকি পন্ডিতমশাই ।উত্তরে সমীকরণ দাড়ায় কুকুরের এক ঠ্যাং সমান পন্ডিতমশাই ।(স্মৃতি হাতড়ে নেয়া তাই সামান্য এদিক ওদিক হতে পারে।)
জাতি গঠনের কারিগর বেসরকারী প্রাথমিক স্কুলের শিক্ষকেরা আজ দেশের সবচেয়ে নিম্ন আয়ের কর্মচারী, এমনকি ঢাকা শহরের ফুটপাথের কোন হকারের চেয়েও কম।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রাপ্য দিচ্ছি আমরা তাদের কাফনের কাপড় পড়িয়ে রাস্তায় শুইয়ে রাখছি।অবাক হলেও সত্যি যে তাদের এই আন্দোলন সরকার, বিরোধী দল, তথাকথিত সুবিধাভোগী সুশীল সমাজ এমনকি ব্লগারদের মধ্যেও তেমন কোন সাড়া ফেলতে পারেনি।এমনকি প্রথম আলো, আমার দেশ, কালের কন্ঠ কোন পত্রিকায়ই খবরটা প্রথম পাতায় আসেনি। তাইতো যারা পারসোনা, প্রভা ইস্যুতে পত্রিকার পাতা, ব্লগ গরম করে রাখে এই বিষয়ে তারা নিশ্চুপ।
সরকারের কাছে এই বিষয়ে কোন কিছু আশা করা আর অরণ্যে রোদন একই কথা। ডিজিটাল সরকার ছাত্রলীগকে শুধুমাত্র টেন্ডারের মাধ্যমে যেই পরিমাণ সুবিধা দেয় তার সিকিভাগ দিয়েই তাদের দাবী মানা সম্ভব।সরকার না হ্য় ডিজিটাল তাই শিক্ষকদের এনালগ কান্না তাদের কাছে পৌছায়না যতটা পৌছায় ছাত্রলীগের ডিজিটাল আবদার ,কিন্তু নতুন প্রজন্মের ব্লগারদের কাছে আমার এতটুকু দাবী আমরা কি ব্লগে শিক্ষকদের দাবীর পক্ষে একটা শক্ত অবস্থান তৈরী করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কুকুরের এক ঠ্যাং এর চেয়ে দামী করতে পারিনা।
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন
আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ মায়া

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৫৬৩৫-৩৬
মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন
রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।