সৌদি শাহজাদার সোনার তৈরি বিমান নিয়ে সমালোচনার ঝড়
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন সৌদি শাহজাদার সোনার তৈরি রাজকীয় বিমান নিয়ে দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে। আল ওয়ালিদ বিন তালাল বিন আবদুল আজিজের নিজস্ব বিমানের ভেতরের শতকরা ৭০ ভাগ সোনা দিয়ে তৈরি। সম্প্র্রতি রাজকীয় ওই বিমানটির ছবি ইন্টারনেটে প্রকাশ হওয়ার পর এ নিয়ে দেশটিতে ব্যাপক প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। ইন্টারনেটের বিভিন্ন সাইটে প্রকাশিত এ ছবি সৌদি রাজপরিবারের মাত্রাতিরিক্ত ভোগবিলাস ও সম্পদ অপচয়ের একটি মাত্র দৃষ্টান্ত। ফেসবুক ও টুইটারের মতো বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক ও ইন্টারনেট সাইটে সৌদি নাগরিকরা এ ধরনের বিমান ব্যবহারকে ধর্মীয় দৃষ্টিতে হারাম বা অবৈধ বলে উল্লেখ করেছেন। বিশ্বের অন্যদেশের কথা বাদ দিলেও সৌদি আরবেই বহু দরিদ্র মানুষ রয়েছেন এবং দেশটির অনেক দরিদ্র শিশু অপুষ্টির শিকার। সৌদি রাজপরিবারের সদস্যরা সম্পদ, প্রাচুর্য, বিলাসিতা, অপচয় ও আরাম-আয়েশে নিমজ্জিত হলেও দেশটির দুই কোটি বিশ লাখ জনগণের শতকরা ২২ ভাগ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন বলে সৌদি প্রতিবাদীরা ইন্টারনেটের মাধ্যমে সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন।
কৃতজ্ঞতা স্বীকারঃআমার দেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়...
...বাকিটুকু পড়ুন