যখন দেখি বেওয়ারিশ সন্তানের দায়ভার শুধুই পতিতার।তখনই মনে পড়ে
ভদ্রসমাজের শুক্রানু রাতের আধারে বিলি করা হয় পতিতার জরায়ুতে।ভদ্র সমাজ সেই শুক্রানুর খোজ কোনদিন না নিলেও পতিতা আজীবন বয়ে বেড়ায় তার দায়ভার মমতার সাকো বেয়ে।শুধুমাত্র পতিতার ডিম্বানুর স্পর্শে স্পর্শিত হওয়ার কারণে ভদ্রসমাজের শুক্রানুকে স্বয়ং ভদ্রসমাজ অস্বীকার করলেও পতিতা তার ডিম্বানুর দায়বদ্ধতায় ভদ্রসমাজের শুক্রানুকেও ঠাই দেয় নিজের স্নেহের ছত্রছায়ায়।তখন পতিতাকেই পুন্যবান মানুষ মনে হয়।আর ভদ্রসমাজটিকেই তখন আসল পতিতালয় এবং এ সমাজের প্রতিটি পুরুষকে অরিজিনাল পতিতা মনে হয়।নিজেকে পুরুষ ভাবতে ঘেন্না হয়।
পতিতার গর্ভে জন্ম নেয়া অধিকাংশ শিশুর পিতা লুকিয়ে থাকে এই ভদ্রসমাজে।আমার মনে হয় পতিতার গর্ভে জন্ম নেয়া শিশুরা যদি এই ভদ্র সমাজের নিকট ওয়ারিশ দাবী করে,খোরপোশ দাবী করে,ন্যায্য হিস্যা দাবী করে সেটা নিশ্চয়ই অন্যায় কোনো দাবী হবে না। বরং এই দায়ে এই সমাজের অধিকাংশ পরিবারকেই অভিযুক্ত হয়ে কাঠগড়ায় দাড়াতে হবে।কেননা এই সোকল্ড ভদ্রসমাজের প্রায় পরিবারেরই নুন্যতম একটি করে সন্তান পতিতার জরায়ুতে বীর্যপাত ঘটায় অন্তত একবার শখের বশে হলেও।তাদের সেই বীর্য থেকে উৎপন্ন ছেলেমেয়ে গুলো ভবিষ্যতে যখন পতিতা ও চোর ডাকাতের জীবনকে বয়ে বেড়ায় তখন ঐ শুক্রানুদাতারা তাদের সমাজ স্বিকৃত স্ত্রী পুত্রের সাথে সুস্থ সুন্দর ও সুখী জীবন কাটায়।আর পতিতার গর্ভে জন্ম নেয়া সন্তানগুলোর অসুস্থ,ভয়াবহ কুতসিত জীবনের দুঃখ,কষ্ট,বেদনা ভাগ নিতে এগিয়ে আসে ঐ পতিতাই,যে এই সমাজের চোখে পাপিষ্ঠা, ঘৃনিত নষ্টা বলে চিন্হিত।আমার তখন ঐ পতিতাকেই পুন্যবতী,শুদ্ধ ও মহান মানুষ মনে হয়।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


