somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিউলিপের বিয়ে ও রাষ্ট্রীয় খরচ !

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নাতি-নাতনিদের অবাঙালি বিয়ে আমাদেরকে ভাবিয়ে তুলছে! প্রধানমন্ত্রী শেখ হাছিনা পরিবারের কেউই কোন বাঙ্গালীকে বিশ্বাস করতে পারছে না এবং আত্মীয়তা করতে সাহস পাচ্ছে না ?

প্রধানমন্ত্রী শেখ হাছিনা ৪৩ সদস্যের বহর নিয়ে লন্ডন সফরে রয়েছেন। রাষ্ট্রীয় খরচে এই সফর। সফরে তার বোন রেহানার মেয়ে টিউলিপের বিবাহ-উত্তর অনুষ্ঠানে যোগ দেবেন। বিবাহ-উত্তর অনুষ্ঠান উপলক্ষেই মূলত এই সফরের আয়োজন। এই বিয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর বোনের পরিবারও বিধর্মীদের সঙ্গে আরও একটি আত্মীয়তায় প্রবেশ করল। শেখ রেহানার ছেলেও বিধর্মী মেয়েকে বিয়ে করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয় সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বিয়ে করেছেন একজন বিধর্মীকে। প্রধানমন্ত্রী মাত্র কয়েক দিন আগে তার ছেলের বউ খ্রিস্টান ধর্মাবলম্বী বলে জাতীয় সংসদে দেয়া ভাষণে উল্লেখ করেন। এই পুত্রবধূ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই গর্ববোধ করেন। তিনি ফতোয়া দিয়েছেন খ্রিস্টানরা আহলে কিতাবি। আহলে কিতাবিদের বিয়ে করা জায়েজ রয়েছে। হয়তো প্রধানমন্ত্রীর ছেলে বা বোনের মেয়ের জন্য উপযুক্ত বাঙালি কোনো বর, কনে খুঁজে পাননি ! এজন্য বিদেশি ও বিধর্মীদের বিয়ে করে আত্মীয়তার সম্পর্ক সম্প্রসারণ করছেন।

এখানে প্রসঙ্গক্রমে আরেকটি বিষয় উল্লেখ্য, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে রাষ্ট্রীয় টেলিফোনে ব্যক্তিগত কথা বলার কারণে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বিবাহ-উত্তর অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রীয় খরচে ৪৩ জনের বহর নিয়ে যুক্তরাজ্য সফর করেন। এতকিছু ঘটে যাবার পরেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কোন জবাবদিহি করতে হয় না! সত্যিই আজব এক দেশের নাম বাংলাদেশ!
২২টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×