somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন কাটল আমার আপনার ঈদ ! :)

২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার টা:

এখানে কোন বাংগালী কমুনিটি নাই, বলতে গেলে আমি অনেকটাই একা। একজন মুসলিম ইন্ডিয়ান বন্ধু আছে নাম মুহাম্মদ হুসেন, একই ভবনে থাকি।
সে আমাকে ঈদের দিন তার রুমে দাওয়াত করেছিল, যদিও বেশ কিছুদিন ধরে তার সাথে একটু শিতল সম্পর্ক।
আমি ৬:৩০ এ নিয়মিত ঘুম থেকে উঠি, এলার্ম দেওয়া থাকে। কালকেও তাই উঠলাম। ২-১ ম্যসেজ পাঠালাম দেশে। মুহাম্মদ হুসেন কে মর্নিং ও ঈদ মুবারক জানিয়ে ম্যসেজ দিলাম, সেও আমাকে
রিপ্লাই করল এবং তারাতারি তার রুমে যেতে বলল।
তার পর প্রতিদিনের মত ব্রাশ, গোছল। ৮:৩০ এ তার রুমে গেলাম। সে রান্না করছিল, সে অনেক কিছুই রান্না করতে পারে।
তবে কালকে, সে সেমাই, হাইদ্রাবাদী বিরানী, চিকেন কারি রান্না করল। তার কয়েক টা ছবি তুললাম। রান্না শেষ হলে আমরা দুই জনে ২ রাকাত করে
নফল নামাজ পরলাম। নামাজ পড়ে আমার খুবই ভাল লাগল এক অন্য রকম অনুভুতি। বলতে গেলে দীর্ঘ দের বছর পর ২ রাকাত নফল নামাজ পড়লাম।
এরপর খাবার পালা, হুসেন এর সাথে এক ফিলিপিনো কলিগ থাকে। তাকে ডেকে নিলাম এক সাথে খাব বলে।
রান্না খুবই সুস্বাদু হয়েছে, খেলাম মন ভরে। ২-১ টা ছবিও তুললাম। এভাবে কিছু সময় কাটালাম। তারপর বুঝলাম হুসেন এখন তার দেশে সারাদিন কথা বলবে বিশেষ করে
তার গার্লফ্রেন্ড এর সাথে। মেয়েটা ননমুসলিম হিন্দু, হুসেন বলেছে বিয়ের সম্ভাবনাও ১ %, কিন্তু কথা হয় ২৪ ঘন্টা। তার সাথে শিতল সম্পর্কের এটা প্রধান কারন, তার
যে কোন সময় তার রুমে গেলেই দেখতে পাই সে ভি,ও,আইপি তে কথা বলায় ব্যাস্ত।

যাই হোক, তার মনের আকুতি বুঝতে পেরে আমি তাকে ফ্রি করে দিয়ে, বেরিয়ে আসলাম। বললাম খুধা পেলেই আবার আসব।
আমি রুমে ইচ্ছা করেই নেট লাইন নেয় নাই। এমনিতেই ঘুমাই ১২ টাই ণেট লাইন থাকলে ঘুমই হবে না!
এর পর গেলাম সাইবার ক্যফে তে, ভবনের নিচ তলায়। ২ ঘন্টা এটা সেটা করলাম, ম্যাথা ধরে গেল। তাছারা গত দুই দিন
শরীর টা একটু খারাপ, ঠান্ডা লেগেছে জ্বর জ্বর ভাব।

ক্যফে থেকে গেলাম রুমে, গান শুনতে শুনতে ঘুম দিলাম। ঘুম ভাংলে দেখি প্রায় ৪ টা বাজে। খুধা পেয়েছে। গেলাম হুসেন এর রুমে ও বোধহয় কথা বলছিল!
আমি ফ্রিজ থেকে বের করে খেয়ে নিলাম। হুসেন বলল সে রাতে রুটি খাওয়াবে, আমি ok বলে বেড়িয়ে আসলাম। আবার ক্যাফেতে গেলাম ২ ঘন্টার জন্যে। তার পর দেশে কয়েক মিনিট কথা বললাম।
আবার রুমে ফিরে ঘুম। এবার সন্ধ্যা পেড়িয়ে গেল। আবার তার রুমে গেলাম, বসে কিছু সময় কাটালাম। সে রেডিমেড রুটি সেকলো। একত্রে মজা করে খেলাম। খাবার পর কিছু সময় আড্ডা দিলাম। ১০ টা বেজে গেল।
ঈদ মোবারক জানিয়ে রুমে আবার ফিরে এলাম...ঈদের দিনও শেষ হয়ে গেল। ভালই লাগল, ভালই কাটল। :)
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×