somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানি ছাড়া কঠিন কিন্তু সুখকর কিছু সময়...!

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলতে গেলে গত দুইদিন এপার্টমেন্ট বিল্ডিং এ পানি নাই! পাশের একটা কন্সট্রাকশন কাজ চলার সময় দুর্ঘটনায়
আমাদের বিল্ডিং এর পাইপ লাইন ভেঙ্গে গেছে! সঙ্গে সঙ্গে ওরা নোটিস দিয়ে সবাই কে জানিয়ে দিয়েছে এবং সবসময় আপডেট দিচ্ছে।
গত রাতে তবুও সামান্য ট্যাঙ্কের পানি পেয়েছিলাম। তাছারাও গতকাল ফায়ার সার্ভিস দিয়ে
কিছু পানির ব্যাবস্তা করেছিল। কিন্তু ৩৬ তলা এপার্টমেন্ট বিল্ডিং এর সবার জন্য এভাবে পানির ব্যবস্তা করা কতক্ষন সম্ভব! তাই আজ রাতে কিছুই
পেলাম না। গত সন্ধ্যা বেলায় জিজ্ঞেস করেছিলাম, কখন সব কিছু ঠিক হবে! বলেছিল আজ সকাল ৫:৩০ মধ্যে ঠিক হয়ে যাবে,
তারা রাত দিন কাজ করছে! শুনে অন্তত খুশি হলাম এবং ভাবলাম ঠিক আছে, আমার হয়ত রাতে পানির দরকার পড়বে না,
সকালে পেলেই চলবে। কিন্তু সকালে উঠে দেখি, কোন পানি নাই! সর্বনাশ ! এখন কি হবে! গেলাম নিচে...রিসেপশনে, জিজ্ঞেস
করলাম, কি ঘটনা! বলল সকাল ৯ টার মধ্যে ঠিক হবে, এখনো ঠিক করতে পারে নাই। এদিকে আমার মাথা ধরে গেছে,
গোছল করতে হবে, ব্রাশ আরও অনেক কিছু! ৯ টা পর্যন্ত অপেক্ষা করা অসম্ভব। কি করা যায়...কি করা যায়...ভাবছি।
দেখলাম কয়েকজন ছাদের মাথা থেকে ২-১ বালতি করে পানি আনছে। এগিয়ে গিয়ে দেখলাম, ছাদের সুইমিং পুল থেকে পানি আনা হচ্ছে!
যাক বাবা, বাচা গেল! কিছু পানি হয়ত এবার পাওয়া যাবে! গেলাম বালতি নিয়ে, হাফ বালতি আনলাম, ব্রাশ ও আরও কিছু সারলাম।
আবার গেলাম, ১ বালতি আনলাম। গোসলও সেরে ফেললাম। বুঝলাম কম থাকলে মানুষ কিভাবে অল্পতে ম্যনেজ করে! আমার
মাত্র দেড় বালতি পানিতে সব কিছু সুন্দর ভাবে হয়ে গেল কিন্তু অন্যদিন ৫ বালতিতেও হয় না!যদিও এই রকম দুর্দশার অভিজ্ঞতা
আমার আগেও ছিল। ঢাকাতে ২-৩ বার এবং ইন্ডিয়াতে ১-২ বার।

বিদ্যুত আর পানির প্রোয়জনীয়তা ভিন্ন রকমের। বিদ্যুত ছাড়া তবুও একটু চলা যায় তবে পানি ছাড়া চলা একেবারেই অসম্ভব!
একানে অন্ধকারে মোমবাতিতে থাকার অভিজ্ঞতা ২-৩ বার আছে। বক্স থেকে সময়মত বিদ্যুত বিল কালেক্ট করতে ভুলে গিয়ে বিপত্তি।
অফিস থেকে রুমে ফিরে দেখি বিদ্যুত নাই! কারন, সময় মত বিল দেওয়া হয়নি। আমার বিল অফিস থেকেই দেয় কিন্তু আমাকে বিলের
কাগজ বক্স থেকে কালেক্ট করে অফিসে জমা দিতে হয়। এই রকম ২-৩ বার হবার পর থেকে অফিস থেকে বুঝে গেছে তাই আমাকে বার বার বিল কালেক্ট করার কথা মনে করিয়ে দেয়।
তাই এখন আর সমস্যা হয় না। :)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×