somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেপালের আহবান সত্ত্বেও নিমচন্দ্রকে প্রত্যাহার করেনি বাংলাদেশ !!

২৩ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮ জুলাই (রেডিও তেহরান):
অকূটনৈতিকসূলভ আচরণের জন্য কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিককে প্রত্যাহার করে নিতে নেপালের আহ্বান সত্ত্বেও বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যার অধ্যাপক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, নিমচন্দ্র ভৌমিক নেপালে নারী কেলেঙ্কারি, স্কলারশিপ দিতে ঘুষ, ভারতের পতাকা নিয়ে গাড়িতে ভ্রমণের মতো ঘটনার জন্ম দিয়ে বিতর্কিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী নীল দলের শিক্ষক হিসেবে তিনি পরিচিত ছিলেন। ২০০৯ সালের শেষের দিকে তিনি নেপালে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সে সময় থেকে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের মুখপাত্র এবং কাউন্সিলর অপূর্বা শ্রীবাস্তবাকে নানা ভাবে হয়রানি করেছেন।
ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেট আরো জানিয়েছে, নিমচন্দ্র ভৌমিকের অসংখ্য নারী কেলেঙ্কারির মধ্যে বলিউড তারকা মনীষা কৈরালার সঙ্গে অকূটনৈতিকসুলভ ও দৃষ্টিকটু এবং অভব্যভাবে সাক্ষাতের চেষ্টা করার কথা জানা গেছে। নিমচন্দ্র ভৌমিক পূর্ব কোনো ঘোষণা না দিয়ে মানীষার বাসভবনে গিয়ে হাজির হন। তবে তাকে বাসভবনে ঢুকতে দেয়া হয়নি এবং তিনি বাসভবনে ঢোকার জন্য আধাঘন্টা ধরে মরীয়া হয়ে প্রচেষ্টা চালিয়েছিলেন।
এ ছাড়া বাংলাদেশ মিশনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসা নেপালি মহিলাদের তিনি হেনস্তা করেছেন। কাঠমান্ডুর সাবেক ফার্স্ট সেক্রেটারি নাসরিন জাহান লিপি গত বছরের ২৪ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির সঙ্গে সাক্ষাৎ করে তাকে নিমচন্দ্র ভৌমিকের কেলেঙ্কারির বিষয়টি অবহিত করেন। এ ছাড়া গত ডিসেম্বরের মাঝামাঝি চার বাংলাদেশী মেয়ের সঙ্গে কেলেঙ্কারির বিষয়টিও এ সময়ে দীপুমনিকে অবহিত করা হয়। অন্যদিকে দৃষ্টিকটু ভাবে স্থানীয় বেশ কয়েকজন নারীকে দূতাবাসেই ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়েছেন নিমচন্দ্র।
এ ছাড়া, কাঠমান্ডুতে ভারতের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জ্যাকবকে সঙ্গে নিয়ে কয়েকটি বৈঠকে নিমচন্দ্র নিজ গাড়িতে ভারতের পতাকা উড়িয়ে গিয়েছেন বলে স্বীকার করা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে । বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক ছিলেন জ্যাকব।
নারী কেলেংকারীর জন্য এরই মধ্যে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ক্যারিয়ার ডিপ্লোমেট মজিবর রহমানকে ঢাকায় ফেরৎ নেয়া হয়েছে। কিন্ত নিমচন্দ্রের ঘটনা টোকিও কেলেংকারীর আগে থেকেই পত্র পত্রিকায় প্রকাশিত হলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার এক বিশ্লেষক এ ঘটনার উল্লেখ করে বলেন, এতে বোঝা যাচ্ছে নিমচন্দ্র ভৌমিকের খুঁটির জোর অনেক বেশি।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×