somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'পাকিস্তানের অস্ত্রভাণ্ডারে যোগ হচ্ছে আরো ২৪টি পরমাণু ক্ষেপণাস্ত্র'!

২৫ শে জুলাই, ২০১১ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাকিস্তান চলতি বছরে তার অস্ত্রভাণ্ডারে আরো ২৪টি পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র যোগ করবে। সামরিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক 'দ্য এক্সপ্রেস ট্রিবিউন' আজ (সোমবার) এ খবর দিয়েছে। ভারতীয় উপমহাদেশে কৌশলগত অস্ত্রের ক্ষেত্রে ভারসাম্য আনার জন্য পাকিস্তান এ উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে।
পত্রিকাটি বলেছে, সরকার যদি সফলভাবে এ উদ্যাগ বাস্তবায়ন করতে পারে তাহলে এক বছরে এটাই হবে সবচেয়ে বেশি পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র তৈরির ঘটনা। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা হবে সাতশ' থেকে এক হাজার কিলোমিটার এবং এগুলো আকাশ থেকে আকাশে এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা যাবে। এ ছাড়া, ভারতের প্রায় সব প্রধান শহর এসব ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। পাকিস্তানের কৌশলগত পরিকল্পনা বিভাগ ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিষয়টি দেখভাল করছে। এ বিভাগ খুবই ক্ষমতাধর এবং পাকিস্তানের পরমাণু অস্ত্র দেখাশুনা করে থাকে। চূড়ান্তভাবে এ বিভাগের নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানি।
এর আগে, চলতি বছরের গোড়ার দিকে খবর বের হয়েছিল- পাকিস্তান পরমাণু অস্ত্রের উৎপাদন বাড়িয়ে দিয়েছে এবং ওয়ারহেডের দিক দিয়ে খুব শিগগিরি ফ্রান্সকে ছাড়িয়ে যাবে। ইসলামাবাদের কর্মকর্তারা ওই খবর অস্বীকার করেছিলেন। তবে, একজন কর্মকর্তা বলেছেন, যদি ভারতে পরমাণু কার্যক্রম বেড়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই পাকিস্তানে তার প্রতিক্রিয়া পড়বে। সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে ভারত পরমাণু কার্যক্রমে সহযোগিতা যেভাবে বাড়িয়েছে তাতে পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তাদের কেউ কেউ বলেছেন, "এটাই হচ্ছে বিষয়, যদি আমরা দেখি এ নিয়ে ভারতের অভ্যন্তরণে কিছু হচ্ছে তখন স্বাভাবিকভাবেই আমরা রিঅ্যাক্ট করব এবং আমরাও একই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হব।"

২৫ জুলাই, ২০১১ (রেডিও তেহরান) :
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৩৭

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?
নূর হোসেন ও ডা. মিলনের দেশপ্রেম, আত্মত্যাগ এবং গণতন্ত্রের জন্য তাঁদের অবদান ইতিহাসে অমলিন হয়ে... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বনাম জনগণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

১.
বাংলা সিনেমা দিয়েই শুরু করি, নিরপরাধ ধরা প্রসঙ্গে সিনেমাতেই প্রথম অজুহাত হিসেবে বলা হয়, আগাছা নিরানোর সময় দুয়েকটা ভালো চারা তো কাটা পড়বেই! এই যে তার নমুনা! দশজন পতিতার সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কমলাপুর টু নারায়ণগঞ্জ - ৩ : (ছবি ব্লগ)

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৭




সময়টা ২০১৫ সালের ডিসেম্বর মাসের ৬ তারিখ।
উত্তর বাড্ডা থেকে রওনা হয়ে সকাল ১১টার দিকে পৌছাই কমলাপুর রেলওয়ে স্টেশন। উদ্দেশ্য রেললাইন ধরে হেঁটে হেঁটে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবো

হাঁটা শুরু হবে কমলাপুর... ...বাকিটুকু পড়ুন

ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং মোরাল পুলিশিং বন্ধ করতে হবে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৬



১.
সোহরাওয়ার্দী উদ্যানে এক ছেলে পুলিশের সাথে তর্কের জেরে পুলিশ তাকে পিটাইছে দেখলাম।

ছেলেটা যে আর্গুমেন্ট পুলিশের সাথে করছিলো তা খুবই ভ্যালিড। পুলিশই অন্যায়ভাবে তাকে নৈতিকতা শেখাইতে চাচ্ছিলো। অথচ পুলিশের কাজ... ...বাকিটুকু পড়ুন

এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম!

লিখেছেন অপু তানভীর, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১


অনেক দিন আগে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। সেখানে কোন এক গ্রামে একজন এমপি সাহেব যাবেন। এই জন্য সেখানে হুলস্থুল কান্ডকারখানা শুরু হয়ে যায়। নাটকে কতকিছুই না ঘটে।... ...বাকিটুকু পড়ুন

×