৫ হাজার মিটারের বেশি গভীরে অভিযান চালাল চীনের সাবমেরিন ।
২৭ শে জুলাই, ২০১১ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গভীর সাগরে অভিযানের ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেলো চীন। চীনের একটি মিনি-সাবমেরিন তিন নাবিক নিয়ে পাঁচ হাজার মিটারের বেশি গভীরে সাফল্যের সঙ্গে অভিযান চালাতে সক্ষম হয়েছে। জিয়ায়োলোং নামের এ মিনি-সাবমেরিনটি আজ প্রশান্ত মহাসাগরের পাঁচ হাজার ৫৭ মিটার গভীরে অভিযান চালায়। চীনা উপকথার কল্পিত সাগর ড্রাগনের নামে এ সাবমেরিনের নাম রাখা হয়েছে।
চলতি মাসের ২১ তারিখে তিন জন নাবিক নিয়ে প্রশান্ত মহাসাগরের চার হাজার ২৭ মিটার গভীরে অভিযান চালিয়েছিল এ সাবমেরিন।
জাপানের শিনকাই সাবমেরিন ১৯৮৯ সালে সাড়ে ছয় হাজার মিটার গভীরে অভিযান চালিয়েছিল। চীন অবশ্য এখনো সে রেকর্ড স্পর্শ করতে পারেনি। তবে চীনের জিয়ায়োলোং ডুবোজাহাজটি সাত হাজার মিটার গভীরে পৌঁছানোর মতো ক্ষমতাসম্পন্ন করে বানানো হয়েছে বলে বেইজিং'এর পক্ষ থেকে দাবি করা হয়েছে। চীনের ওসেনিক অ্যাডমিনিস্ট্রেশন আগামী বছর সাত হাজার মিটার গভীরে পৌছানোর চেষ্টা করবে বলে ঘোষণা করেছে।
গত ২১ তারিখের অভিযানের মাধ্যমে তাত্ত্বিক দিক থেকে চীন বিশ্বের প্রায় সব গভীর সাগরে অভিযান চালানোর মতো যোগ্যতা অর্জন করেছে বলে চীনা কর্তৃপক্ষ দাবি করেছে। এ পর্যন্ত চীনসহ বিশ্বের মাত্র পাঁচটি দেশ গভীর সাগরে অভিযান চালানোর ক্ষমতা অর্জন করেছে। সাগর তলের খনিজ অনুসন্ধানের লক্ষ্যে ২০০২ সালে বানানো হয়েছিলো জিয়ায়োলোং'কে। এই সাবমেরিন প্রতি বর্গ মিটারে পাঁচ হাজার টন সমপরিমাণ চাপ সহ্য করতে পারে ।
২৬ জুলাই (রেডিও তেহরান):
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন