হিপোক্রেসি
০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটু বসব স্যার? মেয়েটির বলার ভাষার থেকে চোখের মিনতিটাই যেন বেশি।বসতে বললাম। মেয়েটি একটা এ্যাপলিকেশন বের করে আমার টেবিলে রাখল। ভিসি স্যারের সাথে দেখা করতে চায়। সমস্যা কি জানতে চাইলাম। একটু ইতস্তত ভাব। বলল স্যার আমি গত সেমিস্টার কমপ্লিট করিনি। কোন ক্লাশও করিনি। এখন রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখি গত সেমস্টিারের ৪৬ হাজার আবার এই সেমিস্টারের ৪২ হাজার টাকা দিতে হবে। আমি তো গত সেমিস্টার করিনি তো কেন দেব। তুমি কি রেজিস্ট্রেশন করেছিলে? মেয়েটি এবার চুপ। যা বোঝার বুঝলাম। এরকম কেস তো অনেক দেখেছি। ওকে বল সমস্যা কি ছিল। গত সেমিস্টার কমপ্লিট করনি কেন? মেয়েটি এবারও চুপ। বললাম দেখ আমাকে জানতে হবে তো কোন ভেলিড রিজন ছিল কি না। না হলে স্যার কে কি বলব। স্যার ফ্যামিলি প্রবলেম । বললাম প্রবলেম টা কি। স্যার জমি জমা নিয়ে। তুমি মেয়ে মানুষ জমি জমা নিয়ে তোমার কি সমস্যা। আমার জেরায় মেয়েটি একেবারে ভীত। কাঁপা গলায় বলতে শুরু করল। আমার ভাইয়া তার বিয়ের আগে আমার খরচ দিত। এখন তো সেই চলতে পারেনা। তাই বাবা জমি বিক্রি করে আমাকে এই টাকা দিয়েছে। জমি বিক্রি করতে দেরি হওয়ায় গত সেমিস্টার ফি দিতে পারিনি। তাই! তাকে নিয়ে গেলাম আমার প্রথম চাকুরির প্রথম বস দিল দরিয়া ভিসি স্যারের কাছে। স্যার তো আগের টা মাফ করলেনই সাথে বললেন ওয়েভারের জন্য দরখাস্ত কর ৫০ পারসেন্ট করে দেব।
মাননিয় প্রধানমন্ত্রি আপনার কাছে আমার প্রশ্ন আপনি তো শিক্ষার উন্নয়নের কথা বলেন। নারি শিক্ষার কথা অনেক বেশি বলেন। টিউশন ফির উপর ৭.৫% ভ্যাট। আপনি কি মনে করেন না আপনার কথা এবং কাজের মধ্যে কিছুটা হিপোক্রেসি আছে। কারন টা সকলেই জানে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন