somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জামাল হোসেন (সেলিম)
আওয়ামীলীগ-বিএনপি-জামাত বুঝিনা, সুনাগরিক বুঝি। রাজনীতি-হরতাল-ভাঙচুর বুঝিনা, দেশসেবা বুঝি। নীতিগত উন্মাদনা নয়, যার বিবেক আছে তাকেই মানুষ বলি।

UNHAPPY NEW YEAR!

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা স্বাধীন দেশের পরাধীন নাগরিক হিসেবে পৃথিবী বাসীকে জানাই UNHAPPY NEW YEAR 2014!

সরকারী দল, বিরোধী দল আর রাজাকারের দল মিলে আমাদের সাধারনের উপর যেভাবে অত্যাচারের ষ্টীমরোলার চালিয়ে যাচ্ছে একে পরাধীনতা ছাড়া আমি আর কিছু বলতে পারছি না। আর পরাধীন অবস্থায় কেহ ভালো থাকতে পারে না। হ্যাপী নিউ ইয়ার বলবো কিভাবে? বাংলার মানুষ (সাধারন) আজ পুরোপুরিই আনহ্যাপী।

আমি কিসের স্বাধীন? নিজের ইচ্ছে মত ঘর থেকে বেরুনো যাবে না (বিরোধী দল তো বটেই সরকারও অবরোধ করতে জানে), বেরুলে ফিরে আসা যাবে না (রাস্তায় ককটেল না হয় পেট্রোল বোমা ওৎ পেতে থাকে), ফিরে এসে শান্তিতে থাকা যাবে না। ঘাতক এসে কল্লা কাটবে, নয়তো পুলিশ এসে ডান্ডাবে। (কারো বেডরুম পাহারা দেয়ার দায়িত্ব সরকারের না, তবে যে কারো বাড়িতে হানা দেয়া সরকারের এখতিয়ারে)। আমি কিসের স্বাধীন? অসহ্য দাহনে যন্ত্রনা কাতর বিড়ালের মত পাবলিক যতই কুঁই কুঁই করুক এদিকে না আছে সরকারের দৃষ্টি, না আছে বিরোধী দলের। তারা আছে শুধু ক্ষমতার ধান্ধায়।



একটা দেশে বিরোধী দল থাকে সরকারকে সঠিক পথে রাখার গাইড হিসেবে। সরকারের ভুলগুলোর সমালোচনা করবে, সেইসাথে দিকনির্দেশনা দিবে। আমাদের দেশে বিরোধী দলগুলোকে (নিজেদের আখের গুছানোর জন্যই) সরকারের যেকোন কাজের বিরোধীতা করা ছাড়া আর কোন দায়ীত্বে সচরাচর দেখা যায় না। ভাংচুর মারামারি, বোমাবাজী ওসবের কথা না হয় আর না ই বললাম।
অন্যদিকে সরকারী দলগুলোকে বিরোধী দলের ছিদ্রাহ্নেষনে যতটা তৎপর দেখা যায় আর কিছুতে ততটা নয়।

বাঙালী পরিশ্রমী জাতি। অলস আমাদের কেহ বলতে পারবে না। আমাদের পরিশ্রমের উপর ভিত্তি করে অনেক জাতি উপরে উঠে যাচ্ছে। কিন্তু আমরা নিজেরা তা পারছি না। আমরা আমাদের নিজেদের চারিদিকে একটা বৃত্ত রচনা করে রেখেছি। এই বৃত্তের বাহিরে আমরা বের হতে পারছি না। বৃত্তটা বি.এন.পি. আর আওয়ামী লীগের বৃত্ত। আর সবচেয়ে বড় যে হঠকারীতা আমরা নিজেদের সাথে করছি তা হলো, আমরা যে দলের সমর্থন করি সে দলের নেতা-নেত্রীরা যদি ভুল করে সে ভুলকেও আমরা সমর্থন করে যাই। নিজের বা নিজেদের ইগো কে প্রাধান্য না দিয়ে ভুল কে ভুল বলতে শিখুন, অন্যায় কে অন্যায়, তা সেই ব্যাক্তিটি যেই হোক না কেন। যদি সত্যিকার ভাবে দেশের ভালো চাই, আমাদের ক্যারেক্টার চেন্জ করতে হবে সবার আগে। কারো বিরুপ সমালোচনা নয়, আমাদের আত্নসমালোচনা করা শিখতে হবে। অন্যকে নিচু দেখিয়ে উপরে উঠার প্রয়োজন হয় না, তাকে উপরে রেখেও উপরে উঠা যায়। শুধু প্রয়োজন মানসিকতা, আর কিছু মহৎ পরিকল্পনা।

নুতন বছরের শুরুটা আনহ্যাপী হলেও এ যেন দীর্ঘ্যস্থায়ী না হয়, দ্রুতই সকলের শুভ বুদ্ধির উদয় হবে এই কামনায় - স্বাগতম হে ইংরেজী নব বর্ষ 2014.
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×