somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জামাল হোসেন (সেলিম)
আওয়ামীলীগ-বিএনপি-জামাত বুঝিনা, সুনাগরিক বুঝি। রাজনীতি-হরতাল-ভাঙচুর বুঝিনা, দেশসেবা বুঝি। নীতিগত উন্মাদনা নয়, যার বিবেক আছে তাকেই মানুষ বলি।

এনালগ পদ্ধতিতে ডিজিটাল বাটপারী

০৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ATM যাঁরা ব্যাবহার করেন, তাঁদের জন্য একটি সতর্ক বার্তা।

কাঁঠালের আঠা ব্যাবহার করে দুর্বৃত্তরা ATM থেকে টাকা হাতিয়ে নেয়ার খবর পাওয়া গেছে।

ATM বুথগুলো বরাবরই দুর্বৃত্তদের শ্যেন নজরে থেকে এসেছে। কি দেশে কি বিদেশে। মালয়েশিয়ায় এর আগে লরী ক্রেন ব্যবহার করে পুরো ATM বুথ তুলে নিয়ে গিয়েছিল ডাকাতেরা। ভারতে ATM বুথে মানুষ খুনের ঘটনা আমরা জেনেছি।

এবারের ঘটনা ফিলিপাইনে। টাকা চুরির জন্য ওরা মানি স্লটের ভিতরের দিকে কাঁঠালের আঠা মাখিয়ে রাখতো। কেহ তাঁর কার্ড ব্যবহার করে টাকা উঠাতে গেলে মেশিন টাকা ডিস্পেন্স করতো ঠিকই কিন্তু ঐ আঠায় টাকা জড়িয়ে জ্যাম লেগে যেতো। টাকা না পেয়ে অন্য মেশিনের সন্ধানে লোকটা স্থান ত্যাগ করা মাত্র তস্কর ব্যাটা এসে স্লটের ভিতরে হাত ঢুকিয়ে টাকাগুলো বের করে নিত।


পুলিশ বলতে পারবে না এপর্যন্ত কতজন এভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন? সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে এপর্যন্ত দুজনকে ধরেছে পুলিশ। ইলেক্ট্রনিক বাটপারি হলেও ওরা যেহেতু ইলেক্ট্রনিক কোন ডিভাইস বা কোন মাধ্যম ব্যাবহার করেনি তাই সে দেশের আইন অনুসারে চোরেদের সর্বোচ্চ ছয় বছরের জেল হবে। ইলেক্ট্রনিক ক্রাইম হলে এ ক্ষেত্রে ওদের ২০ বছরের জেল হতো।

আমাদের দেশেও অহরহ ঘঠছে বিভিন্ন ঘটনা। সচেতনতার অভাব বা অসতর্কতাই যার মূল কারন। আমি আপনাদের একটুখানি সতর্ক করার চেষ্টা করলাম মাত্র।

ভবিষ্যতে যখনই আপনারা কোন ATM বুথে টাকার জন্য যাবেন, আরো একটু সতর্ক হয়ে যাবেন।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×