somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জামাল হোসেন (সেলিম)
আওয়ামীলীগ-বিএনপি-জামাত বুঝিনা, সুনাগরিক বুঝি। রাজনীতি-হরতাল-ভাঙচুর বুঝিনা, দেশসেবা বুঝি। নীতিগত উন্মাদনা নয়, যার বিবেক আছে তাকেই মানুষ বলি।

টুইটস!

২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টুইটারে হাজিবাজি কি লিখি আমি নিজেই জানি না। তবে তার মাঝেও অন্তর থেকে উঠে আসা কিছু কিছু টুইট যেগুলো আলাদা একটু দৃষ্টি আকর্ষণের দাবী রাখে এবং আজ না হোক কাল, কারো না কারো কাছে এগুলো মূল্যায়িত হবে, এই আশাবাদ থেকে তার কয়েকটা এখানে কপি পেষ্ট করছি।
আমার টুইটার লিংকঃ
**************************************************************************************

* রাজনীতি করে যারা খায় তাদের হাতে দেশ সেবা সম্ভব নয়। আর যারা খেয়ে রাজনীতি করে তাদের রাজনীতিবিদ হওয়া এদেশে সম্ভব নয়।

* কেহ কেহ বলেন, পাগল আর শিশু ছাড়া এই পৃথিবীতে নিরপেক্ষ বলে কেহ নাই। আমি হয় শিশু না হয় পাগল। আমার কোন পক্ষপাতিত্ব নাই। কোন রাজনৈতিক দল নাই। যে যখন কোন ভালো কাজ করে তাকে তখন সাপোর্ট দেই।

* আমাদের দেশ আর দেশবাসীর দুর্দশা আর গতিহীনতার জন্য যদি কেহ দায়ী হয়ে থাকে তো সে আমাদের দেশের রাজনীতিবিদ নামের রাজনীতি ব্যবসায়ী গুলা।

* আওয়ামীলীগ-বিএনপি-জামাত বুঝিনা, সুনাগরিক বুঝি। রাজনীতি-হরতাল-ভাঙচুর বুঝিনা, দেশসেবা বুঝি। নীতিগত উন্মাদনা নয়, যার বিবেক আছে তাকেই মানুষ বলি।

১লা বৈশাখ টিএসসিতে মেয়েদের হয়রানীর কয়েকদিন পরে আমাকে মেনশন করে একটি সচিত্র টুইটঃ


আমার রিপ্লাই ছিলঃ

যার যার গণ্ডিতে থেকে আমাদের সংযত আচরণ করতে হবে। বিড়ালের সামনে আমরা যেমন শুঁটকি মাছ রাখতে পারিনা, তেমনি আমরা নিজেরাও বিড়াল সাজতে পারিনা। আমরা যে মানুষ। আশরাফুল মাখলুকাতের প্রমান টুকু আমাদের যায়গায় যায়গায় দিতে হবে। আল্লাহ্‌ তালা এমনিতে আমাদের ছেড়ে দিবেন না। মানুষ হিসাবে আমরা কি করতে পারি? বিড়াল বেশী বাড়াবাড়ি করলে ওগুলোকে ধরে খাঁচায় পুরতে পারি। যার প্রমান আমাদের দেশে খুব একটা দেখা যায়না। এটা রাষ্ট্রীয় ব্যর্থতা। পরিশীলিত আচরণের শিক্ষা পারিবারিক পর্যায় থেকে হতে হবে। এও আজকাল খুব একটা দেখা যাচ্ছে না। এটা আমাদের সামাজিক ব্যর্থতা। এই ব্যর্থতা গুলো আমরা তখনই কাটাতে পারবো, রাষ্ট্র যখন শক্ত হাতে হাল ধরবে। তাই সবার আগে আমাদের সুন্দর মানসিকতা সম্পন্ন ভালো কিছু রাজনীতিবিদ দরকার।
/বলা বাহুল্য, পর পর সাতটা টুইটে আমাকে সবগুলো কথা লিখতে হয়েছিল।


১৮ এপ্রিল ২০১৫

ঘৃণা করাটা আমাদের যেভাবে শেখানো হচ্ছে ভালোবাসাটা সেভাবে শেখানো হচ্ছেনা। জাতিগত ভাবে, রাষ্ট্রীয় ভাবে একই কথা প্রযোজ্য। আমরা কেবল বিভক্ত হচ্ছি।

৩ এপ্রিল ২০১৫

বাচ্চাকে শেখান- প্রতি ভোরে যেন অন্তত ১টা ভালো কাজের প্রতিজ্ঞা করে আর ঘুমাবার আগে নিজের ১টা খারাপ কাজ খুঁজে বের করে। ৫ বছর পর রেজাল্ট দেখুন।

৩০ মার্চ ২০১৫

পৃথিবীর সকলেই এটা মনে করতে ভালোবাসে যে, আমিই সঠিক। এমনকি কাউকে খুন করার পরে সেই খুনিটাও এর ব্যতিক্রম নয়। আসলে কে সঠিক?

২৮ মার্চ ২০১৫

যা কিছু নীতি হীন তাই দুর্নীতি। শুধু অফিসে বসে ঘুষ খাওয়া বা সরকারী টাকা মেরে দেওয়া নয়। Lets fight a. Corruption!

২৬ মার্চ ২০১৫

কোন রক্তপাত হীন স্বাধীনতা পেয়েও সিঙ্গাপুর তার যেই মর্যাদা দিল, সেখানে এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা আজ এত অসহায় কেন????

১৬ মার্চ ২০১৫

Whole the world running behind only one formula, “Give & Take”. “Give & Take”. Can anyone show me anything rather than this?

১২ মার্চ ২০১৫

দেশ হলো মা। মা কখনো খারাপ হতে পারেনা। হলো ঐ রাজনীতিবিদের বাচ্চাগুলা! পালা কইরা জ্বাইলা পুইড়া খাইতাছে দেশটারে বছরের পর বছর ধইরা। শালারা!!

১২ মার্চ ২০১৫

একমাত্র অতৃপ্তিই পারে আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। তৃপ্তি এসে যখন ভর করবে উন্নয়নের দরজা গুলো একে একে বন্ধ হওয়া শুরু করবে।

১২ মার্চ ২০১৫

আমরা কি জানি? আল্লাহ্‌র হক নষ্ট কারীকে চাইলে আল্লাহ্‌ হয়তোবা ক্ষমা করে দিতে পারেন, তবে বান্দার হক নষ্ট কারীকে তিনি কক্ষনোই ক্ষমা করবেন না।

৭ মার্চ ২০১৫

একটা সময় ছিল যখন সিংহাসন নিয়ে রাজায় রাজায় যুদ্ধ হলে সৈন্য মারা গেছে। পাবলিকের কিছুনা। এখন পাবলিক মরে সৈন্যদের কিছু হয়না।

১ মার্চ ২০১৫

বাংলাদেশে অপরাধ না কমার সবচেয়ে বড় কারন, রাজনীতিবিদদের অপরাধ প্রবণতা।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:০৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×