১.
রাত জাগি রাতের সৌন্দর্যে হই বিলীন
ভোরের আকাশে রাঙা প্রভাত অমলীন
প্রবাসে প্রভাকর বসে ভাবে আর হাসে
দেখি লাবণ্য প্রভা, যেন ধরণীতে ভাসে
ছড়ায়েছে দ্যুতি, আছে তার পরিচিতি
কবিমন সারাক্ষণ, লেখে চলে পদ্যমিতি
যেন-তেন তিন তাসের এ জীবন হয় যদি
এমনি, মন্দ ভাবার আগে চোখ দুটি মুদি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


