somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রইসউদ্দিন আরিফের ‘আত্মবিস্মৃত বাঙালী’— ঘটি বুদ্ধিজীবীদের গালে চটকনা (পর্ব-১)

২৮ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মূল বাঙলার (বাংলাদেশের) মুসলিম বাঙালীরা দুশ' বছর ধরে ভাগ্যাহত, পঙ্গু, নির্বীজ। এই বাঙালী এক আত্মবিস্মৃত জাতি। বাঙালী মুসলমানের দুর্ভাগ্য- 'মাতৃভাষা'র জন্য সে অকাতরে বুকের রক্ত দেয়, অথচ সে জানেই না যে, আপন ভাষা সে দুশ' বছর আগে হারিয়ে ফেলেছে। বাঙালী মুসলমান বাঙালা-ভাষা ও সাহিত্যের জন্মদাতা, সেই ইতিহাসও সে বিস্মৃত হয়েছে।


বাঙালী মুসলমানের আরও দুর্ভাগ্য- তার আপন বাসভূমি বঙ্গাল দেশ হাজার হাজার বছর আগে উন্নত সভ্যতা ও সংস্কৃতির লীলাভূমি ছিল, দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সভ্য দেশ ছিল, সে ইতিহাসের তত্ত্ব-তালাশ না করে- তার দেশ 'ম্লেচ্ছ, পাণ্ডববর্জিত, পরিত্যক্ত, বর্বর দেশ' ছিল, সেই মিথ্যা ইতিহাস পাঠ করে সে দুশ' বছর যাবত হীনমন্যতার রোগে আক্রান্ত হয়ে ঝিমোয়।

কলকাতা- কেন্দ্রিক পশ্চিমবঙ্গ- যার আদি নাম ছিল গৌড়বঙ্গ, জাতির নাম ছিল গৌড়ীয়, ভাষা ছিল গৌড়ীয়-ভাষা- তারা তো বাঙালী হয়েছিলেন মাত্র চৌদ্দ-পনেরো শতকে, মুসলিম সুলতানদের বদৌলতে। তার আগে 'বাঙলা', 'বাঙালী', 'বাংলাদেশ', 'বাঙালাভাষা'- এই শব্দগুলো মুখে উচ্চারণ করলেও মহাপাতকের কাজ বলে গণ্য করতেন যাঁরা- তারাই তো সুলতানি আমলের বাঙালী-পরিচয় মুছে দিয়ে গৌড়বাসীদেরকে বৃটিশ-বাঙলার 'বাঙালী' বানালেন। সেটাই তো ছিল বাঙালী জাতির প্রকৃত আত্মহনন। কিন্তু নীরদ চৌধুরীদের কাছে সেটি আত্মহনন নয়, নবজন্ম। তাঁদের কাছে বাঙালীর আত্মহননের অর্থ অন্য কিছু।

আমরা বাংলাদেশের মানুষেরা বৃটিশ আমলে তৈরি 'নব্য-বাঙালীর' উল্টো রথের চাকার তলায় পিষ্ঠ হওয়াকে আত্মহনন বলি না। আমরা ওটাকে বলি হত্যা। বাঙালী জাতির ভাষা, লিপি, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসকে সেদিন হত্যা করা হয়েছিল। কারা আমাদের আত্মপরিচয় হত্যা করেছিল, কীভাবে করেছিল এবং পরে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আপন ইতিহাস আমাদের ভুলিয়ে দিয়েছিল- সেই বিষয় নিয়েই লেখা আমার বর্তমান বই।

বঙ্গালের' সন্তান দীনেশচন্দ্র সেন অনার্স পাশ করে তরুণ বয়সে কলকাতার মেট্রোপলিটান স্কুলে দরখাস্ত করে চাকরি পাননি। দীনেশচন্দ্রের মুখে এ খবর শুনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন- 'তাই তো, তুই যে বাঙ্গাল। এখানকার ছাত্ররা তোর টিপরা জেলার ভিক্টোরিয়া স্কুলের ছাত্র নয় যে, তুই অনার্স পাশ শুনিয়া চমকিয়া উঠিবে। তোকে তো একদিন পাগল করিয়া ছাড়িবে।'

আজকের একুশ শতকেও আধুনিক কলকাতার প্রগতিশীল বাবুরা নাটক-নভেল-টিভি সিরিয়ালে, বাংলাদেশের মুসলমান 'বাঙ্গাল' চরিত্র বানিয়ে তাকে কলকাতার রাস্তার মাস্তান ছোকড়াদের মুখ দিয়ে বাঙ্গালের জবানে 'পুঙ্গির পুত' বলে ঠাট্টা-মস্করা করে আমোদ পান।

ভারত ও ভারতীয় বাঙলার ব্রাহ্মণ্য ভাবধারার উচ্চবর্ণীয়রা (বর্ণহিন্দুরা) প্রাচীনকাল থেকেই বঙ্গাল-দেশের (বাংলাদেশের) জনগোষ্ঠীকে যে, 'বাঙ্গাল' বলেন- এই বাঙ্গাল শব্দটি তারা বাঙালী অর্থে বলেন না, বলেন পাণ্ডববর্জিত দেশের ম্লেচ্ছ-যবন অর্থে (হাল আমলে 'মৌলবাদী', 'সাম্প্রদায়িক', 'জঙ্গী', 'সন্ত্রাসী' অর্থে)। অথচ বাংলাদেশের প্রকৃত ইতিহাস একেবারেই তার উল্টো। সেই ইতিহাসটা আমাদের সকলের জানা দরকার।

চলবে....।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×