এবার শুরু হলো পুরুষদের জন্য রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান।’ বাংলাদেশের প্রথম ডিজিটাল বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই ও ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইমামী লি.-এর উদ্যোগে আয়োজিত হচ্ছে এ হাইভোল্টেজ রিয়েলিটি শো। এর সহযোগী আয়োজক হিসেবে থাকছে গ্রামীণফোন। মিডিয়া পার্টনার রেডিও ভূমি ও পাক্ষিক আনন্দ আলো।
রেজিস্ট্রেশন এর শেষ তারিখ ছিল ১০ই ডিসেম্বর পর্যন্ত। ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ-যুবকরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহীদের নাম, ঠিকানা, বয়স, উচ্চতা এবং এক কপি ছবিসহ সাদা কাগজে আবেদনের মাধ্যমে রেজিস্ট্র্রেশন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে জিপিও পোস্ট বক্স নং ২৪৩৩৩। এ প্রতিযোগিতায় প্রধান তিন বিচারকের দায়িত্ব পালন করবেন বিশিষ্ট অভিনেতা মাহফুজ আহমেদ, অভিনেত্রী জয়া আহসান ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা গাজী শুভ। মূল পর্বটি উপস্থাপনা করছেন লাক্স-চ্যানেল আই সুপার স্টার-২০১০ মাহবুবা ইসলাম রাখি। গতকাল দুপুরে হোটেল রূপসী বাংলার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা
পরিচালক ফরিদুর রেজা সাগর, ইমামী লি.-এর হেড অব বিজনেস সার্ক কুমার রায়, গ্রামীণফোনের হেড অব মার্কেটিং আমান আসফ ফয়েজ এবং ইমামী লি.-এর সিইও, আই এমভি সামস সুতারিয়া। অপু মাহফুজ ও মাহবুবা ইসলাম রাখির উপস্থাপনায় ‘যদি পুরুষ হও ফেস করো’ স্লোগানকে সামনে রেখে পুরুষদের শ্রেষ্ঠত্ব প্রমাণের এ লড়াইকে আখ্যায়িত করা হয়েছে ‘হাই ভোল্টেজ রিয়েলিটি শো’ হিসেবে। সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা এবং চট্টগ্রাম শহরে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। শুধু দেশের নয় দেশের বাইরের বাঙালিরাও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রাথমিক বাছাইয়ের পর সেরা ২০ জন প্রতিযোগীকে নিয়ে হবে ১৯টি পর্ব। এতে যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন নতুন একটি গাড়ি, ইমপ্রেস টেলিফিল্ম চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয়ে এবং বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার সুযোগ। এ গ্র্যান্ড ফিনাল হবে ঢাকায়। তবে কিছু পর্বের শুটিং হবে দেশের বাইরে।
ক্লোজ আপ ওয়ান এর দেখাদেখি সব টিভি চ্যানেলগুলোতে আস্তে আস্তে রিয়েলিটি শো এর আসর জমে উঠছে। কিন্তু কার জনপ্রিয়তা বেশি হয় এটাই দেখার বিষয়।

সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।