এখন দেখি চারিদিক খালি রিয়েলিটি শো। চ্যানেল আইতে “সেরা কণ্ঠ”, চ্যানেল ৯ এ “পাওয়ার ভয়েস” এন টিভিতে “ক্লোজ আপ ওয়ান”। সামনে আবার শুরু হচ্ছে “বাংলাদেশ আইডল”। আরেকটি চ্যানেল এ সবই সংগীত ভিত্তিক। নাচভিত্তিক রিয়েলিটি শো তো আছে “নাচো বাংলাদেশ নাচো”। এরপরে হবে “অভিনয়ভিত্তিক”। তবে অভিনয়ভিত্তিক যত রিয়েলিটি শো আসে সবই দেখানো হচ্ছে চ্যানেল আইতে। মজার বিষয় হল আমরা কেউই এধরনের রিয়েলিটি দেখি না। কিন্তু রিয়েলিটি শো না দেখলে তো এস এম এস আসবে না। তাই আমি মনে করি রিয়েলিটি শো এর প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর জন্য আমরা নতুন কিছু ধরনের রিয়েলিটি শো করা যেতে পারে। যেমন ধরুন বিচারকদের জন্য রিয়েলিটি শো “তুমিই বিচার করবে বাংলাদেশ” যেখানে আমরা নতুন নতুন বিচারক খুজে পাব যারা কখনও কাউকে মা বলবে, কখনও কাউকে বাবা বলবে। আবার গান শুনে সেটা তার মন ছুয়েছে কিনা সেটা বলতে পারার ক্ষমতা থাকবে। আরেক ধরনের রিয়েলিটি শো হতে পারে যেটা হবে দর্শকদের জন্য। এখানে যে দর্শক সবচেয়ে বেশী “এস এম এস” করতে পারবে তারাই হবে বিজয়ী। আরেক ধরনের রিয়েলিটি শো করা যেতে পারে যেটা হবে উপস্থাপকের জন্য। উপস্থাপক তৈরির জন্য রিয়েলিটি শো হবে “ সেরা উপস্থাপক”। অবশ্য ক্লোজ আপ ওয়ানদের এই রিয়েলিটি শো করা লাগবে না। কারন তাদের প্রতিযোগীরা গান ছেড়ে দিয়ে এখন উপস্থাপনা করছে। তবে আমাদের দেশে ভাল উপস্থাপকের অভাব আছে। এই রিয়েলিটি শো ভাল উপস্থাপক নিয়ে আসবে। তো আমি মনে করি এই ধরনের রিয়েলিটি শো হলে মানুষের আগ্রহ বাড়বে। আর তখন এই রিয়েলিটি শো গুলো এসএমএস দিয়ে ব্যবসা করতে হবে।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



