আল্লাহ রাখা রহমান ১৯৬৬ সালে দক্ষিণ ভারতের চেন্নাইতে জন্মগ্রহন করেন। তাঁর নাম ছিল এ এস দিলীপ কুমার। বর্তমানে তিনি এ আর রহমান নামেই পরিচিত সারা বিশ্বে। তিনি একজন বিখ্যাত সুরকার, সংগীত পরিচালক, প্রযোজক এবং গায়ক। তিনি ভারতীয়, চায়নীজ ও ইংরেজী ছায়াছবিতে সংগীত পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি স্লাম ‘ডগ মিলিয়নেয়ার’ ছায়াছবিতে সঙ্গীতের জন্য অস্কার পুরসকারও পেয়েছেন। তাছাড়া তিনি মারিশাস ন্যাশনাল এ্যাওয়ার্ড, মালোয়েশিয়ান এ্যাওয়ার্ড, চারবার ন্যাশনা ফিল্ম এ্যাওয়ার্ড(ভারত), তামিল নাড়ু স্টেট ফিল্ম এ্যাওয়ার্ড, ১৩টি ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড, বারটি দক্ষিণ ভারতীয় ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্মানী এ্যাওয়ার্ড, ক্রিটিক্স চয়েজ এ্যাওয়ার্ড, বাফটা এ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড, একাডেমিক এ্যাওয়ার্ড পেয়েছেন। ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। তাছাড়া আলীগড় ও মিডলসেক্স বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানী ডক্টরেট প্রদানের ঘোষনা দিয়েছে।
এ আর রহমানের বাবার নাম আর কে শেখর যিনি মালোয়লাম ছায়াছবির একজন সুরকার ও পরিচালক ছিলেন। তাঁর মায়ের নাম কারিমা বেগম(জনাব শেখরের সাথে বিয়ের পর নাম রাখেন কস্তুরী)। এ আর রহমান পিতার তত্বাবধানেই সংগীতে জগতে পা রাখেন।কিন্তু মাত্র নয় বছর বয়সেই তিনি পিতাকে হারান। তারপর থেকে শুরু হয় তাঁর সংগ্রাম। তিন বোন ও মাকে নিয়ে সংসারের দায়ভার তাঁর কাঁধে পড়ে।তিনি বিভিন্ন জায়গায় সঙ্গীত দলের সাথে কাজ করেছেন। বিখ্যাত তবলা বাদক জাকির হোসেনের সাথে বিভিন্ন দেশে গিয়েছেন, তাছাড়া আরও নামকরা কলাকারদের সাথে তিনি বিভিন্ন দেশ ভ্রমন করেছেন, নিজের কৃতিত্ব দেখিয়েছেন। এভাবে তারঁ অভিজ্ঞতা ও প্রদর্শনের কারণে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি সংগীত মহাবিদ্যালয় থেকে ডিগ্রী অর্জন করেন। ১৯৮৭ সালের দিকে তিনি টিভি বিজ্ঞাপনের জন্য জিংগল কম্পোজ করেন। পাঁচ বছরের মাথায় তিনি ৩০০ এর বেশি জিংগল করেন। এভাবে সংগ্রামের মধ্য দিয়েই চলছিল তাঁর জীবন।
বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী রয়েছেন যিনি আমাদের দেশের গর্ব, দেশের অহংকার। তিনি হলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধেও অবদান রেখেছিলেন। এখন পর্যন্ত তিনি এই স্বাধীন দেশের সম্মান তার অসাধারণ সঙ্গীত প্রতিভা দিয়ে বাড়িয়েই চলেছেন। তিনি বর্তমানে ক্লোজ আপ ওয়ান এবন কিছু সিনেমার গান নিয়ে ব্যস্ত আছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



