রিয়েলিটি শো কথাটি টেলিভিশনের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। এ ধরনের অনুষ্ঠানে আগে কোনো আণ্ডুলিপি তৈরী করা হয় না। রসবোধে জারিত এ আয়োজনে থাকে সাধারণ অডিয়েন্সের সাবলীল অংশগ্রহণ। বিষয়গুলো নির্বঅচন করা হয় দৈনন্দিন জীবন থেকে।
রিয়েলিটি শো কী এটা বলতে গেলে প্রথমেই আমরা দুটা শব্দ পায়, রিয়েল এবং শো। সমাজের রিয়েল অর্থাৎ বাস্তব কোন কিছু দেখানোই হচ্ছে রিয়েলিটি শো।
উইকিপিডিয়ায় রিয়েলিটি শো সম্পর্কে বলা হয়েছে, ‘যে কোন টিভি অনুষ্ঠান কোন লিখিত স্ক্রিপ্টে তৈরী না হয়ে স্বাভাবিক হাস্যকর বা মানবিক পরিস্থিতি, প্রকৃত ঘটনা এবং সাধারণ জনগন দ্বারা চিত্রিত হলে তাই রিয়েলিটি শো,”
কিন্তু বর্তমান সময়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় ব্যবসায়িক স্বার্থের সাথে দর্শক চাহিদা মিলিয়ে পরিবর্তন আনছে রিয়েলিটি শোর আধেয় ও ধরনের।
আর তা করতে গিয়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো দর্শকদের ও সাধারণ জনগনকে তাদের ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করছে খুবই সুচ্চুরভাবে।
ট্যালেন্ট হান্ট বলতে আমরা সাধারণত বুঝি মেধা অন্বেষণ করাকে বিস্তারিতভাবে বলতে গেলে মেধা অন্বেষণ হলো, প্রতিযোগিতার মাধ্যমে অনেকের মধ্য থেকে কোনো নির্দিষ্ট বিষয়ে সেরা কাউকে খুজে বের করা রেয়েলিটি শোর ক্ষেত্র অনেক বিস্তৃত। আর এর একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো ট্যালেন্ট হান্ট বা মেধা অন্বেষণ। রিয়েলিটি শো গুলোতে মেধা যাচাইমুলক প্রতিযোগিতার মাধ্যমে ট্যালেন্ট হান্ট করা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ট্যালেন্ট হান্ট বলতে বুঝায়, “লাক্স চ্যানেল আই সুপার স্টার,ক্লোজ-আপ ওয়ান, ক্ষুদে গানরাজ, ইত্যাদি ধরনের রিয়েলিটি শো-গুলোকে।
আমাদের দেশে এ ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলোর শুরু হয় মূলত ভারত ও পশ্চিম বিশ্বের দেশগুলোর অনুকরণে।
এত রিয়েলিটি শো এর ছড়াছড়ি দেখে পুরাতন একটা বাংলা সিনেমার কথা মনে পড়ে গেল। সিনেমাটির নাম ছিল চারিদিকে শত্রু। এখন বলতে ইচ্ছা হয় চারিদিকে রিয়েলিটি শো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



